বাংলায় 'মৃতের সৎকারের পর করোনার নমুনা সংগ্রহ'! টেস্টিং নিয়ে সেলিমের বিস্ফোরক টুইট-বাণ

মৃত্যুর পর সৎকার সম্পন্ন হওয়ার পর করোনার নমুনা সংগ্রহ হচ্ছে, এমনই অভিযোগ এনে এবার সরব হয়েছেন বাংলার হাম নেতা ও প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। ক্রমেই বাংলা নিয়ে উদ্বেগ বাড়ছে গোটা দেশে। করোনার রিপোর্ট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। এরমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় আসার বার্তা আসতেই, ফুঁসে উঠেছে মমতা প্রশাসন। এদিকে, বাংলার করোনা-চিত্র নিয়ে বিস্ফোরক টুইট পেশ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

 কোন ঘটনার কথা উল্লেখ করলেন সেলিম?

কোন ঘটনার কথা উল্লেখ করলেন সেলিম?

একটি সদ্য পোস্ট করা টুইটে মহম্মদ সেলিম দাবি করেন মালদার একটি ঘটনার। যেখানে মৃতের সৎকারের রিপোর্টে বলা হয়েছে, ব্যক্তি ১২ এপ্রিল মারা গিয়েছেন। আর তাঁর কোভিড ১৯ রিপোর্ট বলছে , ওই ব্যক্তির নমুনা সংগৃহিত হয়েছে ১৩ এপ্রিল। যাতে তিনি কোভিড ১৯ নেগেটিভ বলে জানানো হয়েছে।

তৃণমূলকে তোপ

ক্রমাগত বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে চাপে মমতা সরকার। একাধিক বিরোধী শিবির থেকে মমতা প্রশাসনের বিরুদ্ধে আসছে 'লুকোছাপা' র অভিযোগ। সেই একি অভিযোগ এনে মহম্মদ সেলিমের দাবি , মমতা সরকার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান গোপনের চেষ্টা করছে।

ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির

ক্ষোভে ফুঁসছে বিরোধী শিবির

শুধু বাম নেতারাই নন. বিজেপির তরফেও মমতা সরকারের বিরুদ্ধে করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। বিজেপি নেতাদের দাবি, ২,৩,৫ তারিখে কোনও মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়নি। অথচ ৪ তারিখের মেডিক্যাল বুলেটিনে ছিল না কোভিড ১৯-এ মৃতের সংখ্যা।

বিজেপির অভিযোগ ও FIR

বিজেপির অভিযোগ ও FIR

এদিকে বাঁকুড়া সম্মিলনী কলেজে ২ জনের মত্যু নিয়ে প্রশ্ন তোলায় এলাকার বিজেপি সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর দাবি, ওই ২ মৃতের নমুনা টেস্টিং রিপোর্ট আসার আগেই দেহ দুটির সৎকারকরা হয়েছে। পেশায় চিকিৎসক সুভাষ সরকার এর বিরুদ্ধে সরব হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+