কলকাতার স্কুলে করোনা ভাইরাস নিয়ে বাড়তি সতর্কতা, সিউড়িতে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি যুবক

সাউথ পয়েন্ট স্কুল জানিয়ে দিয়েছে, খুব দরকার না পড়লে স্কুলে আসার দরকার নেই। এদিন সৌদি ফেরত এক যুবককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে।

করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে কলকাতার নামী স্কুলকে। কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে এখনও কোনও করোনা ভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া না গেলেও, কলকাতা সাউথ পয়েন্ট স্কুল জানিয়ে দিয়েছে, খুব দরকার না পড়লে স্কুলে আসার দরকার নেই। এদিন সৌদি ফেরত এক যুবককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে।

স্কুলের অনুষ্ঠান বাতিল

স্কুলের অনুষ্ঠান বাতিল

সাউথ পয়েন্ট স্কুলে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক, পড়ুয়ার সংখ্যা প্রায় ১২ হাজার। মার্চ মাস জুড়ে স্কুলে একাধিক কর্মসূচি থাকে। যার মধ্যে খাতা দেখানো থেকে শুরু করে স্কুলের অন্য অনুষ্ঠানও। ঠিল ওয়ার্কশপও। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সেই সব অনুষ্ঠান আপাতত বাতিল করা হচ্ছে।

দরকার না হলে স্কুলে নয়

দরকার না হলে স্কুলে নয়

স্কুলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব দরকার না পড়লে স্কুলে আসার প্রয়োজন নেই। অন্যদিকে কলকাতার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামিটিও পড়ুয়াদের আসতে বারণ করেছে। সেখানে ৭০০ ছাত্রছাত্রী হস্টেলে থাকে। সোমবার থেকে তাদের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে

সিউড়ির হাসপাতালে ভর্তি যুবক

সিউড়ির হাসপাতালে ভর্তি যুবক

এদিকে করোনা ভাইরাস সন্দেহে সৌদি ফেরত এক যুবককে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ১০ দিন আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে।

বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫

বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫

বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দে ভর্তি ইতালীয় দম্পতি এবং তাইল্যান্ড থেকে আসা এক ব্যক্তি। এছাড়াও আরও দুজনকে করোনা ভাইরাস সন্দেহে ভর্তি রাখা হয়েছে বেলেঘাটা আইডিতে। এছাড়াও ইসকনের হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার দুই বিদেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+