জনতা কার্ফু: বাংলা সহ গোটা দেশের রাস্তা স্তব্ধ, পাখির ডাক হল প্রকট! ছবি একনজরে
জনতা কার্ফু: বাংলা সহ গোটা দেশের রাস্তা স্তব্ধ, পাখির ডাক হল প্রকট! ছবি একনজরে
করোনা আতঙ্কের জেরে গোটা বিশ্বের বিভিন্ন নামী শহর যখন বন্ধ হয়েছে , তখন দেখা গিয়েছে মানুষের তৈরি ইট-কাঠ, বালির রাস্তায় পা রেখেছে বহু বন্য প্রাণী। জাপানের স্তব্ধ রাস্তায় উঠে এসেছে হরিণরা। ভেনিসের ক্যানালে দেখা মিলেছে ডলফিনের। আর এদিন গোটা দেশ জনতা কার্ফুতে স্তব্ধ হতেই বাড়ি বন্দি মানুষ শুনতে পেয়েছে পাখিদের কুজন, কলরব! অন্যরকমের ছবি.. নিঃসন্দেহে। তবুও করোনা আতঙ্কে মানুষের কাছে পাখিদের এই প্রাণ-ধ্বনিই যেন লড়াইয়ের পাথেয় হয়ে উঠেছে।

মেদিনীপুরের ছবি
বাংলার অন্যান্য জায়গার মতো এদিন মেদিনীপুরও ছিল স্তব্ধ। গোটা মেদিনীপুরেই এদিন সকাল থেকে রাস্তাঘাট ছিল ফাঁকা।

ভিক্টোরিয়া
এদিন সকাল থেকেইন কলকাতার ভিক্টোরিয়া ছিল স্তব্ধ। রবিবাসরীয় চেনা ভিক্টোরিয়ার থেকে আজকের ছবিটা ছিল একদম আলাদা।

আলিপুরদুয়ার
পথে ঘাটে দাঁড়িয়ে থাকা বাস ও লরিই আজ আলিপুরদুয়ারকে জানান দিয়েছে যে আজ জনতা কার্ফু।

মালদা
এদিন মালদা শহরেও জনতা কার্ফু দেখা গিয়েছে। করোনা ভাইরাস মোকাবিলা করতে রাস্তাঘাট ফাঁকা। বাজারও বন্ধ। সামান্য কিছু সরকারি গাড়ি চলাচল করছে।

শিলিগুড়ি
শিলিগুড়িতে রাস্তায় নামেনি কোনো গাড়ি। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে কোনো সাধারণ মানুষের দেখা মেলেনি। বিভিন্ন বেসরকারি চা বাগানে শ্রমিকরা কাজে আসেনি। খুবই প্রয়োজনে কিছু কিছু মানুষকে রাস্তায় দেখা গেছে। সরকারি বাস অল্প সংখ্যায় চলাচল করছে।

স্তব্ধ রেল
এদিন সরকারি নির্দেশ আসে যে আগামী ৩১ মার্চ পর্যন্ত স্তব্ধ থাকবে গোটা দেশের রেল যোগাযোগ। বন্ধ থাকবে মেট্রো রেল। এদিকে, পূর্ব ঘোষণা মতো আজ স্তব্ধ ছিল স্থানীয় রেল যোগাযোগ।

হাওড়া
হাওড়াতে আজ বন্ধ ছিল সমস্ক কিছুই। রবিবাসরীয় হাওড়ার স্টেশন ছিল স্তব্ধ।

শ্রীনগর
কার্ফু এই শহর আগেও দেখেছে। তবে এবার লড়াই অন্যরকমের। শ্রীনগরে জনতা কার্ফুর সকালে এই ছবিই উঠে এসেছে।

কলকাতা
যে শহর রবিবারের দুপুরে কোলাহলে ব্যস্ত থাকে, সেই কল্লোলিনী তিলোত্তমা আজ স্তব্ধ।












Click it and Unblock the Notifications