করোনা আতঙ্কে গৃহবন্দি: 'হোম কোয়ারেন্টাইন'-এ কেমন আছেন , কীভাবে সময় কাটছে দেবশ্রীর

নেটফ্লিক্সের ফিল্ম থেকে রান্নাবান্না, 'হোম কোয়ারেন্টাইন'-এ কেমন আছেন দেবশ্রী

ব্যস্ততার মধ্যে সেভাবে এত লম্বা সময় ধরে বাড়িতে থাকা হয়না দেবশ্রী রায়ের। রায়দিঘির বিধায়ক বিভিন্ন রাজনৈতিক কিম্বা সামাজিক কারণে ব্যস্ত থাকেন নিজের মতো করে। চলচ্চিত্রের আঙিনা ছেড়ে রাজনীতির উঠোনে পা রেখেও ব্যস্ততা কার্যত ছায়াসঙ্গী দেবশ্রীর। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের আক্রমণের জেরে স্বেচ্ছা গৃহবন্দি এই বিধায়ক। কীভাবে কাটছে সময়? 'ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি'র এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক।

 কোরনা নিয়ে কোন সচেতনতা অবলম্বন করছেন?

কোরনা নিয়ে কোন সচেতনতা অবলম্বন করছেন?

'আমার যত স্টাফ রয়েছেন সকলকে আগে আমি মাস্ক দিয়েছি। বলা হয়েছে তাঁরা যেন খুব ভালো করে হাত ধোয়ার দিকে নজর দেন।আমি নিজেও বাইরে বেরোনোটাও এড়িয়ে চলছি।'

 করোনা নিয়ে আপনি জনপ্রতিনিধি হিসাবে মানুষকে কী বার্তা দেবেন?

করোনা নিয়ে আপনি জনপ্রতিনিধি হিসাবে মানুষকে কী বার্তা দেবেন?

'মানুষকে এই বার্তাই দেব যে, সাবধানে থাকুন। বাড়ির মধ্যে থাকুন। বেশি জমায়েতে না যাওয়াই ভালো। এভাবেই লড়াই করতে হবে ভাইরাসটির সঙ্গে।' এভাবেই রায়দিঘির বিধায়ক করোনা নিয়ে বার্তা দিয়েছেন মানুষের উদ্দেশে।

আপনি নিজে কী হোম কোয়ারেন্টাইনে?

আপনি নিজে কী হোম কোয়ারেন্টাইনে?

দেবশ্রী রায়-এর উত্তরে জানান , গতকাল থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

 খাওয়া দাওয়ার কোনও স্পেশ্যাল চার্ট ফলো করছেন কী?

খাওয়া দাওয়ার কোনও স্পেশ্যাল চার্ট ফলো করছেন কী?

হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় দেবশ্রী রায় নির্দিষ্ট পন্থাতেই খাওয়া দাওয়ার চার্ট সাজিয়েছেন বলে জানান। তিনি বলেন, ভালো করে সেদ্ধ ও গরম-গরম খাবার তিনি খাচ্ছেন। এছাড়াও চা, কফি , স্যুপ থাকছে দেবশ্রী রায়ের ডেয়েটে।

মানুষের মধ্যে আতঙ্ক আর গুজব নিয়ে কী বলবেন?

মানুষের মধ্যে আতঙ্ক আর গুজব নিয়ে কী বলবেন?

গুজবের প্রসঙ্গ উঠতেই দেবশ্রী রায়ের বক্তব্য, 'এটা অতি বাড়াবাড়ি হচ্ছে। মানুষ না খেতে পেয়ে মরবেন নাকি, .. তা হতে পারেনা!..আতঙ্কের কোনও দরকার নেই। '

সময় কী করে কাটাচ্ছেন বাড়ি বন্দি হয়ে ?

সময় কী করে কাটাচ্ছেন বাড়ি বন্দি হয়ে ?

এই প্রশ্নের উত্তরে দেবশ্রী জানান, 'আমি রান্না করতে ভালোবাসি, আমি রান্না করছি। ..'

 .. তো কী কী রান্না হচ্ছে দেবশ্রী রায়ের হেঁসেলে?

.. তো কী কী রান্না হচ্ছে দেবশ্রী রায়ের হেঁসেলে?

উত্তরে হেসে ফেলে দেবশ্রী বলেন, 'আমি তো অ্যানিমেল এনজিও চালাই, তাই মাংস খাই না। তাই মাংস বাদে সবই হচ্ছে। .. নিজের হাতে রান্না. এক্সপেরিমেন্ট করছি...'।

 আর বাকি সময়টা ...?

আর বাকি সময়টা ...?

'আর টিভি দেখছি, ওয়েব সিরিজগুলো দেখছি..'। এরপরই অভিনেত্রীর কাছে প্রশ্ন যায়, ' এককালের ব্যস্ত অভিনেত্রী আপনি ... তথা রাজনৈতিক ব্যক্তিত্ব.. এতদিন পরে সময় পেয়েছেন , নেটফ্লিক্স দেখছেন। .. তো কী দেখছেন ওয়েবের পর্দায়?' উত্তরে দেবশ্রী বলেন (অনেকটা হেসে) 'আমি সব ছবি দেখি,.. দেখতে ভালোবাসি নেটফ্লিক্স। '

 সাম্প্রতিককালে কোনটা ভালো লেগেছে?

সাম্প্রতিককালে কোনটা ভালো লেগেছে?

'সাম্প্রতিক কালে আউট অফ লাভ বলে একটা সিরিজ দেখলাম ভালো লেগেছে। আরকেটা মেড ইন হেভেন.. ভালো লেগেছে।, একটা ছবি দেখলাম বডি বলে..ইমরান আর ঋষি কাপুরের.. ভালো লেগেছে।' বলেন অভিনেত্রী।

তাহলে তো দারুন সময় কাটছে?

তাহলে তো দারুন সময় কাটছে?

এর উত্তরে দেবশ্রী বলেন, "তবে তার মধ্যেও খুব কষ্ট.. আমি তো মামা বলতাম পিকে বন্দ্যোপাধ্যায়কে, তাঁর প্রয়াণে খুব কষ্ট পেয়েছি। .. ভালোবাসার মানুষ তো সবাই কমে গেছে.. আরও একজন তলে গেলেন, তার আগে আমরা তাপসকে (পাল) হারালাম.. তারও আগে আমার ২ টো পোষ্য , সন্তান সময় ওই ২ জন মারা গিয়েছে। একা বসে থাকলে এসবই ভাবি...মায়ের শরীরটাও ভালে নেই। টেনশনে আছি..'।

'আমি ঈশ্বরবিশ্বাসী..'

'আমি ঈশ্বরবিশ্বাসী..'

মন খারাপের প্রসঙ্গ উঠতেই দেবশ্রী বলেন, 'আমি ঈশ্বরকে ডাকছি যাতে খারাপটা কেটে যায়। আমি খুব ঈশ্বরবিশ্বাসী ।সাঁই বাবাকে বিশ্বাস করি।'

পারিবারিক কথা যখন উঠলই , একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে রানি মুখোপাধ্যায়ের (বোনঝি) সঙ্গে আপনার কথা হয়?

'আমার দিদি (রানি মুখোপাধ্যায়েরে মা)খুব অসুস্থ সেটা নিয়েও কথা হয়েছে। .. পরিবারে বড় বিপদ কাটল। এখন উনি ভালো আছেন। সেটা নিয়েও টেনশন গিয়েছে। '

আশা করব সব দুর্যোগ কেটে যাক ম্যাডাম..খুব ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+