২০২০ দুর্গাপুজোয়ও 'সোশ্যাল ডিসটেন্সিং'! করোনার আসুরিক দংশনে পুজো উদ্যোক্তাদের নয়া ভাবনা

২০২০ দুর্গাপুজোয়ও 'সোশ্যাল ডিসটেন্সিং'! পুজো উদ্যোক্তাদের কোন ভাবনা

পয়লা বৈশাখে বাঙালি ঘরের বাইরে পা রাখতে পারেনি। তবে দুর্গাপুজোয় কী হবে , তা এখন থেকেই ভেবে সন্ত্রস্ত বাঙালি। করোনার দাপট আদৌ কতদিন চলবে? করোনাভাইরাসের মহামারী কোন পর্যায়ে পৌঁছতে পারে পুজোর সময়.. এই সব নিয়ে জল্পনা চলছেই। এমন অবস্থায় দুর্গাপুজো ঘিরে বেশ কিছু আভাস উঠে আসছে।

 দুর্গাপুজো এবার ম্লান!

দুর্গাপুজো এবার ম্লান!

এক সর্বভারতীয় পত্রিকার খবর অনুযায়ী, যে সমস্ত প্রতিষ্ঠান কলকাতায় দুর্গাপুজোয় স্পনসর হিসাবে উঠে আসে, তারা এই বছর আর্থিক অনুদান কিছুটা কমাতে চাইছেন। আর এর নেপথ্যে রয়েছে বর্তমানের লকডাউন পরিস্থিতি।

 করোনার প্রভাব দুর্গাপুজোতেও!

করোনার প্রভাব দুর্গাপুজোতেও!

করোনার জেরে দুর্গাপুজোতেও দুর্দমনীয় প্রভাব পড়তে চলেছে। এর আগে খবরে শোনা গিয়েছিল কুমোরটুলিতে পুজোর মূর্তি গড়ার টাকারচুক্তি ঘিরে খানিকটা বিষন্নতা উঠে এসেছে। এবার খবর , পুজোর অন্যান্য আয়োজনেও এর বড় প্রভাব পড়বে।

 দুর্গাপুজো ও সোশ্যাল ডিসটেন্সিং!

দুর্গাপুজো ও সোশ্যাল ডিসটেন্সিং!

নাকতলা বলুন বা দেশপ্রিয় পার্ক, দুর্গাপুজোর মণ্ডপের সামেন লাইন আর ভিড় নেই এটা ভাবা যায়! কিন্তু করোনার প্রকোপের দাপটে এবার পুজো উদ্যোক্তাদের মাথায় চরম বাজ! করোনার প্রকোপ পুজো পর্যন্ত দানবীয় আকার নিলে সেই সময়ও সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতে হবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।

 কীভাবে আয়োজন হবে..?

কীভাবে আয়োজন হবে..?

যদি করোনার দাপট পুজো পর্যন্ত থাকে, তাহলে প্যান্ডেলে এবছর সোশ্যাল ডিসটেন্সিং রক্ষা করার বার্তা দিয়েছে কলকাতার একাধিক পুজো কমিটি। সেক্ষেত্রে সম্ভবত লাইন কেটেই বা গণ্ডি কেটেই মানুষকে দাঁড়াতে বলা হবে ।

কী হতে পারে পুজোয় এবার ?

কী হতে পারে পুজোয় এবার ?

আপাতত যা খবর, তাতে দুর্গাপুজো নিয়ে উদ্যোক্তারা জুন বা জুলাই মাসের পর থেকে আয়োজনের গতিবিধি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তার আগে পুজোর আয়োজন ঠিক কীভাবে হবে , তা এখনই বলতে পারছেন না উদ্যোক্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+