করোনায় স্বস্তি বাংলায়, সুস্থতার হার ৯৫ শতাংশের ঊর্ধ্বে, সক্রিয় কমে দাঁড়াল ১৭ হাজার
করোনা মহামারীতে স্বস্তি ফিরছে বাংলায়। টেস্টিং কম হওয়ায় দৈনিক সংক্রমণ কমেছে ঠিকই, কিন্তু স্বস্তি এই যে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।
করোনা মহামারীতে স্বস্তি ফিরছে বাংলায়। টেস্টিং কম হওয়ায় দৈনিক সংক্রমণ কমেছে ঠিকই, কিন্তু স্বস্তি এই যে, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫ শতাংশ। এবং একইসঙ্গে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়ে নেমে গিয়েছে ১৭ হাজারের নিচে। সোমবার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হয়েছে অনেকটাই। তবে টেস্টিং কমে দাঁড়িয়েছে ২৯ হাজারে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫১৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৩৬ হাজার ৮২৮ জন। এদিন ১৫১৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৮ হাজার ৩৪৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪০১। এদিন মৃত্যু হয়েছে ৪১ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৩৮ হাজার ৩৪৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৬ হাজার ৯০৩ জন। এদিন ৮৬৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৩৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ১২ হাজার ৩৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.১১ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৭ লক্ষ ৩৫ হাজার ৭৪২ জনের। ৯৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৪৮৪২। এদিন টেস্টিং হয়েছে ২৯৪২২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৯ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২০১১৫। এদিন ২৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৩৪৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৯১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ জন বেড়ে হয়েছে ৩৫৩৩৯। হাওড়ায় আক্রান্ত ৩৩৮৯০। এদিন আক্রান্ত হয়েছেন ৪৪ জন। হুগলিতে ৯৫ জন বেড়ে আক্রান্ত ২৭৭৯৪ জন।












Click it and Unblock the Notifications