করোনা সংক্রমণের থেকে সুস্থতার সংখ্যা বেশি বাংলায়, উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুমিছিল

বাংলায় করোনা সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়। সোমবারে করোনা বুলেটিনে যে তথ্য সামনে এল, তা অনেকটাই স্বস্তিদায়ক।

বাংলায় করোনা সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়। সোমবারে করোনা বুলেটিনে যে তথ্য সামনে এল, তা অনেকটাই স্বস্তিদায়ক। তবে মৃতের সংখ্যা এদিনও ফের উদ্বেগ বাড়াল। এদিন করোনায় সংক্রমিত তিন হাজারের গণ্ডির নিচে। করোনায় মুক্তের সংখ্যা এদিন তিন হাজারেরও বেশি। এটুকুই যা স্বস্তি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। এদিন ৩২৮৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৮৩৭ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫১। এদিন মৃত্যু হয়েছে ৫৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ৪১ হাজার ৮৩৭ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩২৮৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১ লক্ষ ১১ হাজার ২৯২ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৮.৪৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৫ লক্ষ ৯৬ হাজার ৫৭৮ জনের। ৭০টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭৭৪০। এদিন টেস্টিং হয়েছে ৩৫২৬৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৬৭২২। এদিন ৪৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩০০১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭০০ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১২৪৫৬। এদিন আক্রান্ত হয়েছেন ১০৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৫৮ জন বেড়ে হয়েছে ১০১০৯। হুগলিতে ১০৮ জন বেড়ে আক্রান্ত ৬৮১৬ জন। এরপর পাঁচ হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুরে, চার হাজারের বেশি আক্রান্ত মালদহ ও দার্জিলিংয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+