বাংলায় করোনা ভাইরাসে রেকর্ড মৃত্যু বৃদ্ধি ২৪ ঘণ্টায়, উদ্বেগ বাড়াল সংক্রমণও
বাংলায় করোনা সংক্রমণ পর পর তিনদিন ৮০০ পার করে গেল। মঙ্গলবার রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত রোগীর। উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণও। একদিনে বৃদ্ধির নিরিখে সর্বোচ্চ করোনা মৃত্যু।
বাংলায় করোনা সংক্রমণ পর পর তিনদিন ৮০০ পার করে গেল। মঙ্গলবার রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত রোগীর। উদ্বেগজনক হারে বেড়েছে রাজ্যের সংক্রমণও। একদিনে বৃদ্ধির নিরিখে এদিন সর্বোচ্চ করোনা মৃত্যু হয়েছে বাংলায়। সুস্থতার হার ছাপিয়ে করোনা পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে বাংলার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৫০ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২২ হাজার ৯৮৭ জন। এদিন ৮৫০ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮০৪। এদিন মৃত্যু হয়েছে ২৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৩৮৩৭ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৭২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৫৫৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ হাজার ৭৯০ জন। সুস্থতার রেট হয়েছে ৬৬.২৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫ লক্ষ ৬২ হাজার ১৩৭ জনের। ৫২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫২৪৬। এদিন টেস্টিং হয়েছে ১০১৩০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৪.২৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৭৬৮০। এদিন ২৯১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪১৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৯ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৩২৯২। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৭০ জন বেড়ে হয়েছে ১৬২৩। হুগলিতে ২২ জন বেড়ে আক্রান্ত ১২৫৮ জন।












Click it and Unblock the Notifications