বাংলায় করোনা আক্রান্ত তিন হাজার পার, জেলাগুলিতে বাড়ল মৃত্যু
বাংলায় করোনা আক্রান্ত তিন হাজার পার, জেলাগুলিতে বাড়ল মৃত্যু
এদিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২৪৬ জনে। একইসঙ্গে আরও খানিক বাড়ল সুস্থতার হার। দৈনিক মৃত এদিন ৪৯ জন। দৈনিক আক্রান্ত দেশজুড়ে বেশিরভাগ রাজ্যেই কমলেও কেরল, দিল্লি, মহারাষ্ট্র ও বাংলায় এখনও আক্রান্ত ও মৃত্যু খুব বেশি হারে কমেনি। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বাংলা চার রাজ্যের মধ্যেই রয়েছে।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা
গত ২৪ ঘন্টায় বাংলায় ৩২৪৬ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬৩৪ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩২৫৭ জন।

একদিনে মৃত ৪৯
বাংলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪৯ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৭৬ জন। এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ২৪ হাজার ১০৬ জন। সুস্থতার হার কিছুটা বাড়ায় প্রতি ১০০ জনে সুস্থ হয়ে উঠেছেন ৯৩.৩৮ শতাংশ মানুষ।

কতজনের ভাইরাস পরীক্ষা
গত ২৪ ঘন্টায় বাংলায় ৪৪ হাজার ১৩০ জন মানুষের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৬০ লক্ষ ২ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে আক্রান্ত ৮.২২ শতাংশ মানুষ। প্রতি ১০ লক্ষ জনে বাংলায় পরীক্ষা হয়েছে ৬৬ হাজার ৬৯৯ জনের।

কোন জেলার কী চিত্র
কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মোট এবং দৈনিক আক্রান্তের হার সবচেয়ে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টায় ৭৭৪ জন এবং উত্তর ২৪ পরগনায় ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় পাঁচ বা তার বেশি মানুষ একদিনে মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications