বাংলায় করোনা মৃত্যু আরও কমল, বছর শেষের আগে নতুন আশা

বাংলায় করোনা মৃত্যু আরও কমল, বছর শেষের আগে নতুন আশা

এদিন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা কমে দাঁড়াল ১৫৯০ জন। একইসঙ্গে আরও খানিকটা বাড়ল সুস্থতার হার। দৈনিক মৃত্যুও আগের দিনের চেয়ে কমে হল ৩২ জন। এদিন কলকাতায় ৯ জন ও উত্তর ২৪ পরগনায়ও ৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘন্টায় বাংলায় ১৫৯০ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ২১৪ জন। এর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৫১৬ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০৫৪ জন।

একদিনে মৃত ৩২ জন

একদিনে মৃত ৩২ জন

বাংলায় গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৩২ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৫ জন। এই মুহূর্তে বাংলায় রোগের সঙ্গে লড়াই করছেন ১৫ হাজার ১৯৩ জন। সুস্থতার হার কিছুটা বাড়ায় প্রতি ১০০ জনে সুস্থ হয়ে উঠেছেন ৯৫.৪৫ শতাংশ মানুষ।

কতজনের ভাইরাস পরীক্ষা

কতজনের ভাইরাস পরীক্ষা

গত ২৪ ঘন্টায় বাংলায় ৩৯ হাজার ৯১৩ জন মানুষের করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। সবমিলিয়ে মোট পরীক্ষার সংখ্যা ৬৮ লক্ষ ৫৬ হাজার পেরিয়ে গিয়েছে। যার মধ্যে আক্রান্ত ৭.৯২ শতাংশ মানুষ। প্রতি ১০ লক্ষ জনে বাংলায় পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ১৮৮ জনের।

করোনা আতঙ্ক বেশি উত্তর ২৪ পরগনায়

করোনা আতঙ্ক বেশি উত্তর ২৪ পরগনায়

কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় মোট এবং দৈনিক আক্রান্তের হার আগের চেয়ে কমলেও সারা রাজ্যের নিরিখে সবচেয়ে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টায় ৩৯৬ জন এবং উত্তর ২৪ পরগনায় ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন ৯ জনের মৃত্যু হয়েছে। তবে উত্তর ২৪ পরগনায় একদিনে ৭ জন মারা গিয়েছেন। এদিন হাওড়ায় ৬ জনের মৃত্যু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+