দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষ ছুঁই ছুঁই, দৈনিক মৃত্যু সংখ্যায় সামান্য পতন

দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষ ছুঁই ছুঁই, দৈনিক মৃত্যু সংখ্যায় সামান্য পতন

দেশের দৈনিক করোনা সংক্রমণের ফের নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৯৮ জন। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৪৯৮ জন। দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যায় সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। দেশে এখন অ্যাক্সিভ রোগীর সংখ্যা ৩১,৭০,২২৮ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে অনেকটাই। ১,৫৩,৮৪,৪১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৯৭,৫৪০ জন।

করোনা ধাক্কায় বন্ধ বাজার

করোনা ধাক্কায় বন্ধ বাজার

ভোট শেষ। এবার করোনা ধাক্কা সামলাতে তৎপর। এখনও অন্য রাজ্যগুলির মতো লকডাউন বা নাইট কার্ফুর পথে না হাঁটলেও বড় সিদ্ধান্ত ঘোষণা করে ফেলেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে চারদিন রবিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সব বড় পাইকারি বাজার। বন্ধ থাকবে শহরের ব্যস্ততম বাজারগুলিও। তারমধ্যে অন্যতম বড়বাজার। শহরে করোনা সংক্রমণে রাশ টানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 সংক্রমণ বাড়ছে

সংক্রমণ বাড়ছে

দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য পতন হলেও আক্রান্তের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩,৪৬,৪৫২ জন। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে। গতকাল থেকে কেরলে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে। গতকাল কেরলের দৈনিক করোনা সংক্রমণ রিপোর্ট বলছে ৩৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।এই কঠিন পরিস্থিতির মধ্যেও কেরল এমন একটি রাজ্য যেখানে এখনও অক্সিজেন সংকট তৈরি হয়নি। ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কাসাড়গড়ে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছে।

প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর বৈঠক

আর কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। সেই বৈঠকে অক্সিজেন সংকট থেকে শুরু করে ভ্যাকসিন সংকট, হাসপাতালে বেড সংকট সব বিষয়েই আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই রাজ্যগুলিতে করোনা ভ্যাকসিন পৌঁছতে শুরু করেছে। কো-ভ্যাকসিন এবং কোভিশিল্ড দুটির ডোজই মহারাষ্ট্র,ছত্তিশগড়, পশ্চিমবঙ্গে পৌঁছেছে। অক্সিজেনও পৌঁছতে শুরু করেছে একাধিক রাজ্যে।

সাহায্যে সেনা

সাহায্যে সেনা

দেশের সকটতম পরিস্থিতি মোকাবিলায় হাত লাগিয়েছে সেনা। গতকালই পরিস্থিতি নিয়ে দেশের সেনা প্রধান জেনারেল নারাভানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। বায়ু সেনা ইতিমধ্যেই একাধিক রাজ্যে লিকিইড অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে আসতে শুরু করেছে। বিদেশ থেকেও অক্সিজেন নিয়ে আসছে বায়ু সেনার বিমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+