এক সপ্তাহ করোনায় মৃত্যুহীন বাংলা, দৈনিক সংক্রমণ হার আরও কমে ফিরল স্বস্তি

বাংলায় এক সপ্তাহভর কোনও মৃত্য়ুর ঘটনা ঘটেনি মহামারী করোনায়। টানা সাতদিন মৃত্যুহীন থাকল বাংলা। মঙ্গলবার সংক্রমণ একটু বাড়লেও সংক্রমণের হার কমল আরও।

বাংলায় এক সপ্তাহভর কোনও মৃত্য়ুর ঘটনা ঘটেনি মহামারী করোনায়। টানা সাতদিন মৃত্যুহীন থাকল বাংলা। মঙ্গলবার সংক্রমণ একটু বাড়লেও সংক্রমণের হার কমল আরও। বাংলার করোনা গ্রাফ নিম্নমুখী থাকায় ফিরল স্বস্তির আবহ। এদিন দেড়গুণেরও বেশি টেস্টিং হয়েছে। ফলে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় দেড়গুণ। কমেছে সক্রিয়ের সংখ্যা।

এক সপ্তাহ করোনায় মৃত্যুহীন বাংলা, কমল সংক্রমণ হার

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৪৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২১১৯৭। এদিন বাংলায় করোনা এদিন কোনও প্রাণ কাড়েনি। ৃকরোনায় এর আগে টানা কয়েকদিন মৃত্যুহীন ছিল। মাঝে প্রতিদিনই একজন-দুজন করে মৃত্যু হচ্ছিল। আবার স্বস্তি ফিরেছে। টানা ৭দিন করোনায় মৃত্যুহীন থেকেছে বাংলা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ২৭৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাড়ে ৬৭৫-এর নীচে নেমে গিয়েছে। মাত্র ৬৬৫ জন করোনা সক্রিয় রয়েছে বাংলার ২৩ জেলায়। দৈনিক আক্রান্ত ৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৪১৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৯২ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার ৮৮৩। রাজ্যের ২৩ জেলার সমস্ত ল্যাবরেটরি মিলিয়ে এদিন টেস্টিং হয়েছে ১৪৩২৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ০.৩১ শতাংশ। আগের দিন ছিল ০.৩৩ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ২৩ হাজার ১৫১ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ১১ লক্ষ ৩৬ হাজার ৭৪৪ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ৯৯ লক্ষ ৫ হাজার ৪৩৫ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১৮ লক্ষ ৩৮ হাজার ৭৭০ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৬৬৫ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৬০১ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৬৪ জন। এই ৬৪ জন করোনা মুক্ত হলেই করোনায় মৃত্যুর ঝুঁকি একেবারে কমে যাবে বাংলায়। টানা সাতদিন মৃত্যুহীন থেকেছে বাংলা।

সুস্থ হওয়ার পথে বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে বাংলা। এদিন দৈনিক করোনা সংক্রমণ ফের নিম্নমুখী হল। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে প্রায় সমস্ত জেলাতেই দৈনিক সংক্রমণ নেমে গিয়েছিল ১০-এর নীচে। এদিন ২৩ জেলায় সংক্রমণ ৪৫ জন। গড়ে ২ জনের একটু কম । তবে অনেক জেলা থেকেছে সংক্রমণহীন, অনেক জেলায় দুই বা ততোধিক সংক্রমিত হয়েছেন এক দিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+