বাংলায় করোনা সংক্রমণের হার নামল দুয়ের নীচে! তৃতীয় ঢেউ কমলেও উদ্বেগ মৃত্যুহারে
বাংলায় করোনা সংক্রমণের হার নামল দুয়ের নীচে! তৃতীয় ঢেউ কমলেও উদ্বেগ মৃত্যুহারে
বাংলায় করোনা সংক্রমণের হার নামল দুয়ের নীচে! তৃতীয় ঢেউ কাটিয়ে ফেরে স্বস্তির আভাস দিল করোনা পরিসংখ্যান। তবে দৈনিক মৃত্যু নিয়ে উদ্বেগ কিছুতেই কমছে না। মাঝে একদিন ৩০-এর নিচে নেমেছিল দৈনিকর মৃতের সংখ্যা। তা বাদ দিলেন টানা ২৪ দিনে করোনায় মৃত্যু ৩০-এর ঊর্ধ্বে, যা আতঙ্ক বাড়াচ্ছে করোনাকালে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৮৮৪। এদিন মৃত্যু হয়েছে ৩২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার ১.৮৭ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৬ হাজার ৯ জন। এদিন ৮৫৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৩৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৭০ হাজার ৩৫৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৬ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৩৫ লক্ষ ৫০ হাজার ২২২। ১৬১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২৬১৬৬৯। এদিন টেস্টিং হয়েছে ৩৯৩৪৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৮৭ শতাংশ।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬ লক্ষ ২০ হাজার ৮৪১ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৬৩৫। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লক্ষ ২২ হাজার ৪৫৭ জন। বুস্টার ডোজ পেয়েছেন ৫৮ হাজার ৭৪৯। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ১২ কোটি ২৮ লক্ষ ৯৯ হাজার ৪০৯ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৯২ লক্ষ ২২ হাজার ৯৮৭ জনের। আর দ্বিতীয় ডোজ ৫ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৯৭৫ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ১১ লক্ষ ৫৬ হাজার ৪৪৭।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৪৪৫৮৬৬ এদিন ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৪০১৭৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে হয়েছে ১২৬৮৪৮। হাওড়ায় আক্রান্ত ১২৪৭১৬। এদিন আক্রান্ত হয়েছেন ১৭ জন। হুগলিতে ৩৬ জন বেড়ে আক্রান্ত ১০৭৬১০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যায় কলকাতা ফরে শীর্ষে। কলকাতার সংক্রমণ ১০০-র উপরে, উত্তর ২৪ পরগনা ১০০-র নীচে। হাওড়া ২০-র নীচে, হুগলির সংক্রমণ এদিন ৪০-র নিচে এবং দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ ৫০-এর উপরে। সবথেকে কম সংক্রমণ ৩ জন কালিম্পংয়ে।












Click it and Unblock the Notifications