বাংলায় দৈনিক করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ল, সক্রিয়ের সংখ্যা চার হাজারের ঊর্ধ্বে

বাংলায় করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ল সোমবার। সপ্তাহান্তে এক লাফে আড়াইশোর নীচে নেমেছিল করোনা। এদিন সাড়ে পাঁচশোর উপরে উঠল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা।

বাংলায় করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ল সোমবার। সপ্তাহান্তে এক লাফে আড়াইশোর নীচে নেমেছিল করোনা। এদিন সাড়ে পাঁচশোর উপরে উঠল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে ভয় ধরিয়ে সংক্রমণের হার ছুঁয়ে ফেলল প্রায় ১০ শতাংশ। করোনামুক্তের দ্বিগুণেরও বেশি সংক্রমণ হল এদিন। তবে বিগত দুদিন কোনও মৃত্য নেই, এটাই যা স্বস্তি।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫১। গতদিনের তুলনায় এই সংখ্যা খানিকটা বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২১৬। বিগত দুদিন বাংলায় প্রাণ কাড়েনি ঘাতক করোনা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪০৮০ জন। দৈনিক আক্রান্ত ৫৫১ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪৮ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ২২৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৭৫ শতাংশ। আর এদিন করোনামুক্তের প্রায় দ্বিগুণ সংখ্যাক সংক্রমণ হয়েছে।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৬০০। এদিন টেস্টিং হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ৯.৫৫ শতাংশ। সংক্রমণের হার বিগত তিনদিন ধরে সাতের উপরে থাকার পর রবিবার কমে ৫-এ নেমেছিল। এদিন প্রায় দ্বিগুণ সংক্রমণের হার।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১৫ হাজার ৭৫১ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৫ লক্ষ ৮৬ হাজার ৬৬৬ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৩ লক্ষ ৫ হাজার ৮৭৮ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৩৫ লক্ষ ৭৩ হাজার ২১৭ জন।

কত জন সক্রিয় কে কোথায়

কত জন সক্রিয় কে কোথায়

বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৪০৮০ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ৩৯২৩ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ১৫৭ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে মাত্র ৩০৩ জন।

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ৫৫১। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৯৩। তবে গতকাল টেস্টিং হয়েছিল বেশি। এদিন গতকালের থেকে কম পরীক্ষা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+