বাংলাকে স্বস্তি দিয়ে আরও কমল করোনা, সক্রিয়ের সংখ্যা এখনও ২১ হাজারের উপরে

বাংলাকে স্বস্তি দিয়ে আরও কমল করোনা, সক্রিয়ের সংখ্যা এখনও ২১ হাজারের উপরে

বাংলাকে স্বস্তি দিয়ে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ। সক্রিয়ের সংখ্যা একটু কমে এখনও ২১ হাজারের উপরে রয়েছে। সুস্থতার হার বাড়ছে। তবে বাংলায় একদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫ জন। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ ১৬০০-র নিচে নেমে গিয়েছে। দৈনিক করোনামুক্তের সংখ্যা ২ হাজারের উপরেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৯৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৬৭৯। এদিন মৃত্যু হয়েছে ৩৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯৮ হাজার ৩০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২১ হাজার ১১৬ জন। এদিন ৪৬৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৫৯৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০২৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৫৯ হাজার ৫১০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৬৪ হাজার ২১৭। ১২৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৭৩৮০। এদিন টেস্টিং হয়েছে ৫৩১৬৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ৩.০০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৭৯৫৬। এদিন ১৩১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৫৯২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩১ জন বেড়ে হয়েছে ৯৪৪৩৭। হাওড়ায় আক্রান্ত ৯২৯৭৯। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। হুগলিতে ৫২ জন বেড়ে আক্রান্ত ৮০০০৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+