স্বস্তি দিয়ে বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী দু’দিন পর! কমছে সক্রিয়
স্বস্তি দিয়ে বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল দু’দিন বাড়ার পর! কমছে সক্রিয়ের সংখ্যাও। স্বস্তি বাড়িয়ে সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যুর সংখ্যাও।
স্বস্তি দিয়ে বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী হল দু'দিন বাড়ার পর! কমছে সক্রিয়ের সংখ্যাও। স্বস্তি বাড়িয়ে সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যুর সংখ্যাও। করোনার দৈনিক সংক্রমণ এখনও ১৯০-র নিচে নেমেছে ফের। দৈনিক করোনামুক্তের সংখ্যা প্রায় ২ হাজার। দৈনিক মৃতের সংখ্যা কমে ৩২।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৯৪। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৫৮৩। এদিন মৃত্যু হয়েছে ৩২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২২ হাজার ৯৯ জন। এদিন ১৩২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৫৩ হাজার ৪৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৩৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৬ হাজার ৩৪। ১২২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৫৬২৩। এদিন টেস্টিং হয়েছে ৫৫৩৪৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৩.৪২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৭৪৭০। এদিন ১৭৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৫৩৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন বেড়ে হয়েছে ৯৪০৯৯। হাওড়ায় আক্রান্ত ৯২৭১১। এদিন আক্রান্ত হয়েছেন ১১০ জন। হুগলিতে ১০৯ জন বেড়ে আক্রান্ত ৭৯৭৫৯ জন।












Click it and Unblock the Notifications