বাংলায় ভয়াবহ করোনার ঢেউ! রেকর্ড সংক্রমণের সঙ্গে মৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে

বাংলায় ভয়াবহ করোনার ঢেউ! রেকর্ড সংক্রমণের সঙ্গে মৃত্যু বাড়ছে উদ্বেগজনক হারে

বাংলায় ভয়াবহ করোনার ঢেউ আছড়ে পড়েছে! প্রতিদিনই রেকর্ড ভেঙে বাড়ছে করোনা সংক্রমণ। মৃত্যুও বাড়ছে উদ্বেগজনক হারে। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার বেড়ে ২০ হাজার ছুঁই ছুঁই হয়ে গিয়েছে। তবে সমানে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। আর একদিনে মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ১১২-তে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯২১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৯ লক্ষ ৩৫ হাজার ৬৬ জন। এদিন ১৯২১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৫৪ হাজার ২৮২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২০৭৬। এদিন মৃত্যু হয়েছে ১১২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৯ লক্ষ ৫৪ হাজার ২৮২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ২৪ হাজার ৯৮ জন। এদিন ১৩২৪ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯২১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৭৭৮০ জন। মোট করোনা মুক্ত হলেন ৮ লক্ষ ১৮ হাজার ১০৮ জন। সুস্থতার রেট হয়েছে ৮৫.৭৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮ লক্ষ ৪২ হাজার ২৬৯ জনের। ১১৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২০৪৭০। এদিন টেস্টিং হয়েছে ৬৪৫৫১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২১৮৯৫৬। এদিন ৩৯১৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২০৫৩৫৬। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৭০ জন বেড়ে হয়েছে ৫৯১৯০। হাওড়ায় আক্রান্ত ৫৭৯০৪। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩৪ জন। হুগলিতে ৯৯২ জন বেড়ে আক্রান্ত ৪৭৯৯০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+