বাংলায় একদিনে করোনার আক্রান্ত প্রায় ১০ হাজার, রেকর্ড সংক্রমণের দিনে টেস্টিং ছাড়াল ৫০ হাজার

বাংলায় একদিনে করোনার আক্রান্ত প্রায় ১০ হাজার, রেকর্ড সংক্রমণের দিনে টেস্টিং ছাড়াল ৫০ হাজার

বাংলায় একদিনে করোনার আক্রান্ত প্রায় ১০ হাজার। মঙ্গলবার রেকর্ড সংক্রমণ হল বাংলায়। এদিনই প্রথম টেস্টিংও হল ৫০ হাজারেরও বেশি। বাংলায় করোনার দৈনিক সংক্রমণের রেকর্ড বৃদ্ধি হচ্ছে। উদ্বেগ বাড়িয়ে সক্রিয় ৫০ হাজার পেরিয়ে গিয়েছে। এদিনে করোনায় মৃত্যুও হয়েছে রেকর্ড সংখ্যক। করোনা কেড়েছে ৪৬ জনের প্রাণ।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮১৯ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩ জন। এদিন ৯৮১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৮ হাজার ১৭২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৬৫২। এদিন মৃত্যু হয়েছে ৪৬ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৬ লক্ষ ৭৮ হাজার ১৭২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫৮ হাজার ৩৮৬ জন। এদিন ৪৯৬৮ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৮০৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৬ লক্ষ ৯ হাজার ১৩৪ জন। সুস্থতার রেট হয়েছে ৮৯.৮২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯৯ লক্ষ ৩২২ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১১০০০৪। এদিন টেস্টিং হয়েছে ৫০০৪৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৮৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৫৭৪৪২। এদিন ২২৩৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৪৬১৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৯০২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৮১ জন বেড়ে হয়েছে ৪৩৪৯৪। হাওড়ায় আক্রান্ত ৪২৭৩৫। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭৭ জন। হুগলিতে ৪৯০ জন বেড়ে আক্রান্ত ৩৪৪৪১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+