বাংলাতেও করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে, দৈনিক সংক্রমণ ও সক্রিয় লাগামছাড়া

বাংলাতেও করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে, দৈনিক সংক্রমণ ও সক্রিয় লাগামছাড়া

দেশের বুকে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাতেও করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে। প্রতিদিনই সংক্রমণ লাগামছাড়া গতিতে বাড়ছে। বাংলায় সাত লাখ পেরিয়ে গিয়েছে করোনা সংক্রমণ। করোনার দৈনিক আক্রান্ত প্রায় ছুঁয়ে ফেলল ১৩ হাজারের গণ্ডি। শুক্রবার ফের রেকর্ড সংক্রমণ হল বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৮৭৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭ লক্ষ ৯০৪ জন। এদিন ১২৮৭৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮২৫। এদিন মৃত্যু হয়েছে ৫৯ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭৪ হাজার ৭৩৭ জন। এদিন ৫৯৪৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮৭৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৬ লক্ষ ২৮ হাজার ২১৮ জন। সুস্থতার রেট হয়েছে ৮৮.০১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৬ হাজার ১৩৬ জনের। ১০৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১১১৭৩৫। এদিন টেস্টিং হয়েছে ৫২৬৪৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৬৫৪৮৬। এদিন ২৮৩০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৫৩২৪১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৮৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯০ জন বেড়ে হয়েছে ৪৫৭০৯। হাওড়ায় আক্রান্ত ৪৪৭৭৮। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। হুগলিতে ৫৯৪ জন বেড়ে আক্রান্ত ৩৬১৩৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+