বাংলার ৪ জেলায় দৈনিক করোনা সংক্রমণ মাত্র ১! ৫ জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে
বাংলার ৪ জেলায় দৈনিক করোনা সংক্রমণ মাত্র ১! ৫ জেলায় সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে
বাংলার ৪ জেলায় দৈনিক করোনা সংক্রমণ মাত্র ১ জন করে! বাংলার ৮ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে। ৫ জেলায় সক্রিয়ের সংখ্যাও ১০০-র নিচে নেমে গিয়েছে। শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনা নিয়ে রয়ে গিয়েছে উদ্বেগ। করোনা সক্রিয়ের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দুই জেলায়। কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র নিচে নেমে গেলেও এদিনও বাড়ল সক্রিয়ের সংখ্যা। এদিন উত্তর ২৪ পরগনাতে সক্রিয় বেড়েছে। উভয় জেলাতেই করোনা সক্রিয় প্রায় ১১০০ করে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র একটু নিচে রয়েছে। বাংলায় ৫৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৯২ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কদিন ধরেই কলকাতার দৈনিক সংক্রমণ ১০০ পেরিয়ে যাচ্ছিল। তবে গত দিনদিন তা কমে ১০০-র নিচে নেমেছে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৫০ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২৮৬৮। এদিন কলকাতায় ৯২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬৭৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৮৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১৮৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৩২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬০৮৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৬৮৫ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৫৯৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮২৯৫০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭ জন, কোচবিহারে ১৭ জন, দার্জিলিংয়ে ৫০ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৯ জন, মালদহে ১ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৩৬ জন, বীরভূমে ১ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২০ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ২৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩০ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ১০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications