পুরুলিয়ায় করোনার দৈনিক সংক্রমণ মাত্র ১! একমাত্র উত্তর ২৪ পরগনায় দুই শতাধিক
বাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় করোনার দৈনিক সংক্রমণ মাত্র ১! আর একমাত্র জেলা উত্তর ২৪ পরগনা, যেখানে দুই শতাধিক সংক্রমিতের সংখ্যা। সার্বিক সংক্রমণ ১৯০০-র নিচে।
বাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় করোনার দৈনিক সংক্রমণ মাত্র ১! আর একমাত্র জেলা উত্তর ২৪ পরগনা, যেখানে দুই শতাধিক সংক্রমিতের সংখ্যা। সার্বিক সংক্রমণ ১৯০০-র নিচে। আর ২৩ জেলার মধ্যে পথ দেখাচ্ছে পুরুলিয়া। দৈনিক সংক্রমণের পাশাপাশি একমাত্র এই জেলাতেই সক্রিয়ের সংখ্যা ১০০-র নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯০০-র নিচে নেমেছে ফের। বাংলায় ১৮৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৬। উত্তর ২৪ পরগনায় ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় কমেছে করোনা গ্রাফ। কমেছে মৃত্যুও।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৭৪৭০। এদিন কলকাতায় ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৮৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০০৮০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৮২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৩ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৫৩৫৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৮৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮১০০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৮১১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৫৩ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪০৯৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯২৭১১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১০ জন। হুগলিতে ১০৯ জন বেড়ে আক্রান্ত ৭৯৭৫৯ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২৫ জন, কোচবিহারে ৯১ জন, দার্জিলিংয়ে ১৭২ জন, কালিম্পংয়ে ২১ জন, জলপাইগুড়িতে ১১৯ জন, উত্তর দিনাজপুরে ৩৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৩৩ জন, মালদহে ১৭ জন, মুর্শিদাবাদে ১১ জন, নদিয়ায় ৮৬ জন, বীরভূমে ১৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮০ জন, ঝাড়গ্রামে ৬৩ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭৫ জন, পূর্ব মেদিনীপুরে ১০৮ জন, পূর্ব বর্ধমানে ৩৫ জন, পশ্চিম বর্ধমানে ৬৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications