করোনার দৈনিক সংক্রমণে ফের ১০০-র গণ্ডি পার উত্তর ২৪ পরগনায়, একনজরে জেলা

করোনার দৈনিক সংক্রমণে ফের ১০০-র গণ্ডি পার উত্তর ২৪ পরগনায়, একনজরে জেলা

করোনার দৈনিক সংক্রমণ ফের ১০০-র গণ্ডি পার করে গেল উত্তর ২৪ পরগনায়। উত্তর ২৪ পরগনার পাশাপাশি কলকাতাতেও করোনা সংক্রমণ বাড়ল। তবে সার্বিকভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনার পাশাপাশি দার্জিলিং ও নদিয়ার সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র সামান্য উপরে। বাংলায় ৬১১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৪ জন। উত্তর ২৪ পরগনায় ১০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পর রয়েছে দার্জিলিং। সেখানে ৬৭ জন সংক্রমিত হয়েছেন একদিনে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১০৩৮৪। এদিন কলকাতায় ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৭২ জনের। এদিন মৃত্যু হয়েছে একজনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৪৬৯৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭১৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৫৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৯০৮৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০১ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৬৩ জনের। এদিন মৃত্যু হয়নি একজনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৩২৩৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৫ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৬০২২ জন। হাওড়ায় আক্রান্ত ৯৪৪৫২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫ জন। হুগলিতে ৪৭ জন বেড়ে আক্রান্ত ৮১৬৭০ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৪ জন, কোচবিহারে ৩৯ জন, দার্জিলিংয়ে ৬৭ জন, কালিম্পংয়ে ৮ জন, জলপাইগুড়িতে ২৬ জন, উত্তর দিনাজপুরে ৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ১২ জন, নদিয়ায় ৪৮ জন, বীরভূমে ১২ জন, পুরুলিয়ায় ৪ জন, বাঁকুড়ায় ২০ জন, ঝাড়গ্রামে ২৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৪০ জন, পূর্ব মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব বর্ধমানে ২৬ জন, পশ্চিম বর্ধমানে ২২ জন, হাওড়ায় ২৫, হুগলিতে ৪৭, উত্তর ২৪ পরগনায় ১০১, দক্ষিণ ২৪ পরগনায় ৪৯, কলকাতায় ৭৪ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+