কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ দুই শতাধিক, বাকি জেলার করোনা-চিত্র একনজরে

কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ দুই শতাধিক, বাকি জেলার করোনা-চিত্র একনজরে

করোনা পরীক্ষা কম হওয়া সত্ত্বেও কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ দুই শতাধিক। তবে বাকি জেলার করোনা ১০০-র নিচে নেমে গিয়েছে এদিন। উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও ১০০-র নিচে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ ৭০-এর ঊর্ধ্বে। বাকি জেলায় ৫০-র নিতে দৈনিক সংক্রমিত। সাত জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমিত। করোনা পরিসংখ্যানে কলকাতার জন্য উল্লেখযোগ্য বিষয় দীর্ঘদিন পর এদিন কমল করোনা সক্রিয়ের সংখ্যা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭২৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২০৫ জন। উত্তর ২৪ পরগনায় ৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ পৌনে তিনশোর আশেপাশে থেকেছে প্রায় গত সপ্তাহভর। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর আশেপাশে। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২২০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। এদিন ৩১ জন কমেছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২২৭৪৬। এদিন কলকাতায় ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৫৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৩৮১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২১২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৯৩৫১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৩৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩২৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১০৩৬ জন। হাওড়ায় আক্রান্ত ৯৮৮৩১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৪ জন। হুগলিতে ৪৮ জন বেড়ে আক্রান্ত ৮৬৩৪৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ১৭ জন, কালিম্পংয়ে ২ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ২ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ২১ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ৩১ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৬ জন, ঝাড়গ্রামে ১০ জন, পশ্চিম মেদিনীপুরে ৩১ জন, পূর্ব মেদিনীপুরে ৭ জন, পূর্ব বর্ধমানে ১৯ জন, পশ্চিম বর্ধমানে ১৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+