কলকাতায় দৈনিক সংক্রমণ ফের ২৫০-র দোরগোড়ায়, জেলার করোনা-চিত্র একনজরে
কলকাতায় দৈনিক সংক্রমণ ফের ২৫০-র দোরগোড়ায়, জেলার করোনা-চিত্র একনজরে
কলকাতায় দৈনিক সংক্রমণ ফের ২৫০-র দোরগোড়ায় পৌঁছে গেল। মঙ্গলবার করোনা পরীক্ষা বাড়াতেই সংক্রমণ ২০০ থেকে লাফিয়ে ২৫০-র গণ্ডি ছুঁল। কলকাতা-সহ পাঁচ শহরতলির জেলার করোনা সংক্রমণ সেই ঊর্ধ্বমুখীই। বাকি ১৮ জেলায় জেলার করোনা-চিত্র অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও এদিন বেড়েছে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। বাকি ১৮ জেলায় ৩৫-র নিচে দৈনিক সংক্রমিতের সংখ্যা। ৬ জেলায় ১০-এর নিচে করোনা সংক্রমিত।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৬২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৪৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ পৌনে তিনশোর আশেপাশে থেকেছে প্রায় গত সপ্তাহভর। উত্র ২৪ পরগনার সংকর্মণ ১৫০-এর আশেপাশে থেকেছে। এদিন ফের কলকাতায় ২৫০, উত্তর ২৪ পরগনায় ১৫০-র কাছে পৌঁছে গেল। সক্রিয়ের সংখ্যায় কলকাতা ২২০০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। গতদিন ৩১ জন কমেছিল কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা। এদিন ফের বাড়ল সক্রিয়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩২২৯৯৫। এদিন কলকাতায় ২৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫১৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৫৬১৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২২২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৩৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৯৪৮৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। মৃত্যু হয়েছে মোট ৪৮৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৩৩৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০১১২৪ জন। হাওড়ায় আক্রান্ত ৯৮৮৯২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬১ জন। হুগলিতে ৭০ জন বেড়ে আক্রান্ত ৮৬৪১৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৪ জন, কোচবিহারে ১৬ জন, দার্জিলিংয়ে ২২ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ১১ জন, দক্ষিণ দিনাজপুরে ২৭ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ৩২ জন, বীরভূমে ৭ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১৮ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ১১ জন, পূর্ব মেদিনীপুরে ১২ জন, পূর্ব বর্ধমানে ২৬ জন, পশ্চিম বর্ধমানে ২৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications