বাংলায় স্বস্তি বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী টেস্ট-বৃদ্ধির নিরিখে, একনজরে পরিসংখ্যান

বাংলায় স্বস্তি বাড়িয়ে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী টেস্ট-বৃদ্ধির নিরিখে, একনজরে পরিসংখ্যান

বাংলায় স্বস্তি দিচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। করোনার দৈনিক সংক্রমণ টেস্ট-বৃদ্ধির নিরিখে নিম্নমুখী বাংলায়। মঙ্গলবার প্রায় ১১ হাজার টেস্ট বাড়লেও সংক্রমণ বেড়েছে মাত্র ১৩৮ জনের। একইসঙ্গে সুস্থতার হারও বজায় রয়েছে। ফলে সুস্থতার হার বাড়ছে ক্রমশ। একইসঙ্গে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৬৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৩৮ হাজার ৩৪৩ জন। এদিন ১৬৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৯ হাজার ৯৯৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪৩৯। এদিন মৃত্যু হয়েছে ৩৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৩৯ হাজার ৯৯৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৬ হাজার ২৪৮ জন। এদিন ৬৫৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২২৭০ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ১৪ হাজার ৩০৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.২৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৭ লক্ষ ৭৫ হাজার ৮৯৮ জনের। ৯৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৫২৮৮। এদিন টেস্টিং হয়েছে ৪০১৫৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৭ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২০৫০৩। এদিন ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৩৭৮৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৩ জন বেড়ে হয়েছে ৩৫৪২২। হাওড়ায় আক্রান্ত ৩৩৯৬২। এদিন আক্রান্ত হয়েছেন ৭২ জন। হুগলিতে ৬৫ জন বেড়ে আক্রান্ত ২৭৮৫৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+