বাংলায় করোনা সংক্রমণ কমে এক ধাক্কায় নামল হাজারে, সক্রিয়ের সংখ্যা কমছে হু হু করে
বাংলায় করোনা সক্রিয় কমছে হু হু করে। সোমবার দৈনিক করোনা সংক্রমণ কমে অর্ধেক হয়ে গিয়েছ এক লাফে। সংক্রমণের হার একই থাকলেও করোনা সংক্রমণ কমেছে কারণ এদিন পরীক্ষা কমেছে।
বাংলায় করোনা সক্রিয় কমছে হু হু করে। সোমবার দৈনিক করোনা সংক্রমণ কমে অর্ধেক হয়ে গিয়েছে এক লাফে। সংক্রমণের হার একই থাকলেও করোনা সংক্রমণ কমেছে কারণ এদিন পরীক্ষা কমেছে। করোনা সক্রিয় কমে ২২ হাজারে নেমে গিয়েছে। তবে বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এদিন বেড়ে হয়েছে সাত জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৯৪। সংক্রমণ তিন হাজার পার করে যাওয়ার পর সপ্তাহভর সংখ্যাটা বেশ কম। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৬ হাজার ৪৮৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১৩২৭। এদিন বাংলায় সাত জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৮৬ হাজার ৪৮৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২৬৫৭ জন। দৈনিক আক্রান্ত ১০৯৪ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৭৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ৪২ হাজার ৪৯৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৮৯ শতাংশ। আর এদিন করোনামুক্তের থেকে প্রায় ১৬৬৫ সংক্রমণ কম হয়েছে।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৯ লক্ষ ৫ হাজার ২৪৮। এদিন টেস্টিং হয়েছে ৮ হাজার ৬৪৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১২.৬৫ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশ পেরিয়ে গিয়েছিল। এখন তা আবার কমে ১২-র ঘরে নেমেছে।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩৭ হাজার ২৬৭ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৮ লক্ষ ২১ হাজার ৭৪০ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৪১ লক্ষ ৯৭ হাজার ৪৬৭ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৭২ লক্ষ ৩৭ হাজার ৪৮৬ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ২২৬৫৭ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২২১৩১ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৫২৬ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে ১৬৭২ জন।
সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ১০৯৪। গতকাল এই সংখ্যাটা ছিল ১৮১৭। গতকাল টেস্টিং হয়েছিল ১৪৬৪৬। এদিনও হয়েছে ৮৬৪৫ জন। সংক্রমণের হার তাই প্রায় সমান সমান থেকেছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications