বাংলার ১০ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে, কলকাতায় সক্রিয় বাড়ায় উদ্বেগ

বাংলার ১০ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে, কলকাতায় সক্রিয় বাড়ায় উদ্বেগ

বাংলার ১০ জেলায় দৈনিক করোনা সংক্রমণ ১০-এর নিচে। শুধু কলকাতায় উদ্বেগ বেড়েছে সক্রিয়ের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায়। কলকাতার দৈনিক করোনা সংক্রমণ ১০০-র নিচে নেমে গেলেও এদিনও বাড়ল সক্রিয়ের সংখ্যা। কলকাতায় বাড়তে বাড়তে সক্রিয়ের সংখ্যা ৮০০ থেকে হাজারের উপরে উঠে গিয়েছে। পরিস্থিতি যা উত্তর ২৪ পরগনাকেও ছাপিয়ে যেতে পারে সক্রিয়। আবার উল্টোদিকে পাঁচ জেলায় করোনা সক্রিয় ১০০-র নিচে নেমে গিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০-র একটু উপরে রয়েছে। বাংলায় ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮১ জন। উত্তর ২৪ পরগনায় ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কদিন ধরেই কলকাতার দৈনিক সংক্রমণ ১০০ পেরিয়ে যাচ্ছিল। রবিবার থেকে তা কমে ১০০-র নিচে নেমেছে। দার্জিলিংয়ের করোনা সংক্রমণ এদিন ৫১ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১২৭৭৬। এদিন কলকাতায় ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০০৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৬৬৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১০৭৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২১৭৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬২৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬০০৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১১৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৬৪৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৫৭১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪ জন। হুগলিতে ২২ জন বেড়ে আক্রান্ত ৮২৯০৯ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ১৭ জন, দার্জিলিংয়ে ৫২ জন, কালিম্পংয়ে ৬ জন, জলপাইগুড়িতে ১০ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১৪ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৩ জন, নদিয়ায় ৪৭ জন, বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২৪ জন, ঝাড়গ্রামে ১০ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬ জন, পূর্ব মেদিনীপুরে ২২ জন, পূর্ব বর্ধমানে ৫ জন, পশ্চিম বর্ধমানে ৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+