রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! একদিনেই সংক্রমণ বাড়ল ২৩.১১%, বাড়ল মৃত্যুও
রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! একদিনেই সংক্রমণ বাড়ল ২৩.১১%, বাড়ল মৃত্যুও
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.০৭%। এদিন সুস্থ হয়েছেন ৮১১ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮১৫। মঙ্গলবার যা ছিল ৬৬২ জন। ফলে ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে প্রায় ২৩.১১ শতাংশের মতো। যা গত বেশ কয়েক দিনের মধ্যে সর্বাধিক। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১০৯। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১০।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৫ হাজার ৭৭৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৩৭০ জন। এদিন ১০ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮১১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৬ হাজার ২৯৪ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ৯৯ হাজার ১২০। ১২৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৫, ১২২ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৮১ শতাংশ (মঙ্গলবার যা ছিল ১. ৫৪ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৭৩, ৩২৪ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩।

সংক্রমণ সব থেকে বেশি উত্তর ২৪ পরগনায়
এদিন আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায় (১১৪)। জেলাগুলির মধ্যে তারপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা(৮০)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,১০, ২৪৬। এদিন কলকাতায় করোনা মুক্ত রয়েছেন ৬২ জন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় আক্রান্তের সংখ্যা ৩৯ জন।












Click it and Unblock the Notifications