রাজ্যে তিনদিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ! কলকাতায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ল পজিটিভিটি রেটও

রাজ্যে তিনদিন ধরে বাড়ছে করোনা সংক্রমণ! কলকাতায় সক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ল পজিটিভিটি রেটও

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। বলা ভাল গত তিনদিন ধরে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে (সোমবার ৫১০, মঙ্গলবার ৬১৩, বুধবার ৭০৮) । তবে এদিন মৃত্যু সংখ্যা কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৮ জন। সুস্থতার হার একই রয়েছে। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৯৮.২১%, এদিন তা একই রয়েছে। এদিন সুস্থ হয়েছেন ৭২০ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০৮। মঙ্গলবার যা ছিল ৬১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩৯৩। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৪ হাজার ৮১৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ১৮৫ জন। এদিন ৩২ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৩০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৭ হাজার ২৩৯ জন।

 কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৯ (৯৫)। উত্তর ২৪ পরগনায় ৮৯ (৮৯) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৯৭ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬১৭।

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১২, ২৬৯। মঙ্গলবারের পরে বুধবারও কলকাতায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৬, ২৯৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৭৩ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ১৩ বেড়েছে।

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২১, ৩১৬ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৫, ৫৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১২৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৮ (৭), কোচবিহারে ২২ (২৭) , দার্জিলিং ৫৮ (৪০), কালিম্পং ১২ (১২) , জলপাইগুড়ি ৪২ (৩১), উত্তর দিনাজপুরে ৪ (৫), দক্ষিণ দিনাজপুরে ১১ (৬), মালদহ ৩ (৫), মুর্শিদাবাদ ৮ (৩), নদিয়া ৪২ (৩১), বীরভূম ১০ (৭), পুরুলিয়া ৬ (৪), বাঁকুড়ায় ২৫ (২২), ঝাড়গ্রাম ৬ (১৪), পশ্চিম মেদিনীপুর ৩০ (৩৬), পূর্ব মেদিনীপুর ৫২ (৩৬), পূর্ব বর্ধমান ১৭ (২৫), পশ্চিম বর্ধমান ২৯ (১০), হাওড়া ৫৭ (৩৮), হুগলিতে ৪৩ (৩৫), উত্তর ২৪ পরগনায় ৮৯ (৮৯), দক্ষিণ ২৪ পরগনায় ৪৯ ( ৩৫) জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ৮৯), দুনম্বরে হাওড়া (৫৭), আর তিন নম্বরে দার্জিলিং (৫৪) ।

 কলকাতা ছাড়াও ১৪ জেলায় মৃত্যুর খবর নেই

কলকাতা ছাড়াও ১৪ জেলায় মৃত্যুর খবর নেই

এদিন উত্তরবঙ্গের কোনও জেলা থেকেই মৃত্যুর খবর নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ২ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। একজন করে রোগীর মৃত্যু হয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। এদিন কলকাতা (১৩) ছাড়াও যে আট জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল জলপাইগুড়ি (৪), দক্ষিণ দিনাজপুর (৪), মুর্শিদাবাদ (৩), বীরভূম (২), পুরুলিয়া (২), পূর্ব মেদিনীপুর (৫), পশ্চিম বর্ধমান (১২), হাওড়া (১৯)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ৭৩ হাজার ৩১৯। ১৩৬ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪২, ৭৬৪ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৬৬ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৪৯ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮৬, ৩৭০ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৮:৫২।

২৫ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

২৫ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা

এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,৫২, ৭৯৩ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ৭০, ৮৯৬ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১,৮১,৮৯৭ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৭১, ৪৯, ৬৮৭ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৬৮, ৪৩, ৬৩১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ০৩,০৬, ০৫৬ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,৭৭৫।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+