কলকাতা ও উত্তর ২৪ পরগনায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা, তুলনামূলক ভাল পরিস্থিতি উত্তরবঙ্গের
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা, তুলনামূলক ভাল পরিস্থিতি উত্তরবঙ্গের
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একইসঙ্গে এদিন মৃত্যু সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.২৪%। এদিন সুস্থ হয়েছেন ৬৮১ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৭৯। মঙ্গলবার যা ছিল ৫৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৪৫৯। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৩।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৮০১ জন। এদিন ১৪ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৮১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২২ হাজার ০২৩ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১০৬ (৯২)। উত্তর ২৪ পরগনায় ১১৬ (৮৯) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫০০৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৬৩৫।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১২, ৯৭৪। মঙ্গলবার ৩ জনের মৃত্যু হয়েছিল, বুধবার মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৬, ৮৫৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১০৬ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ২১ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২১, ৯৫১ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৬, ১৭১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৪৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ৪ (৭), কোচবিহারে ১৪ (১৭) , দার্জিলিং ৪৯ (৫০), কালিম্পং ৫ (৬) , জলপাইগুড়ি ১০ (১৪), উত্তর দিনাজপুরে ২ (১), দক্ষিণ দিনাজপুরে ৭ (৯), মালদহ ৬ (১), মুর্শিদাবাদ ২ (৩), নদিয়া ৫৩ (৩৬), বীরভূম ১৩ (১), পুরুলিয়া ৫ (১), বাঁকুড়ায় ২৪ (২০), ঝাড়গ্রাম ৬ (১১), পশ্চিম মেদিনীপুর ৩১ (২৭), পূর্ব মেদিনীপুর ৪২ (৩০), পূর্ব বর্ধমান ২৩ (১৯), পশ্চিম বর্ধমান ১৭ (১০), হাওড়া ৪৪ (২৫), হুগলিতে ৪৮ (৪১), উত্তর ২৪ পরগনায় ১১৬ (৮৯), দক্ষিণ ২৪ পরগনায় ৫২ ( ৩৬) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা ( ১১৬), দুনম্বরে নদিয়া (৫৩), আর তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৫২) ।

১৫ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন উত্তরবঙ্গের দার্জিলিং-এ ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে মৃত্যু হয়নি। মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। একজন করে রোগীর মৃত্যু হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনায়। এদিন কলকাতা (২১) ছাড়াও যে আট জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল নদিয়া (৭), বীরভূম (৬), পুরুলিয়া (১), পূর্ব বর্ধমান (৩), পশ্চিম বর্ধমান (১), হাওড়া (৪), হুগলি (৬), উত্তর ২৪ পরগনা (২৭)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭০ লক্ষ ৩৯ হাজার ১৫১। ১৪২ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৮, ১০৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৭৮ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৬৫ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮৯, ৩২৪ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৮:৫২।

১ সেপ্টেম্বর ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ১২,৪৭, ২৬৭ জন। প্রথম ডোজ পেয়েছে ৯, ৫৭, ৪৯৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৮৯, ৭৭০ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৪,১০, ৫৯, ২৬৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৯৫, ১৩, ৪৮৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১, ১৫,৪৫, ৭৮০ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ৫৩৩৯।












Click it and Unblock the Notifications