ভোটের বাংলায় দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ৮০০ পার, সক্রিয়ের সংখ্যা ৪৬০০ অধিক

ভোটের বাংলায় করোনা নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল। শনিবার দৈনিক করোনা এক লাফে ৮০০-র বেশি হয়ে গেল। করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে সুস্থের সংখ্যাও বেড়েছে।

ভোটের বাংলায় করোনা নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল। শনিবার দৈনিক করোনা এক লাফে ৮০০-র বেশি হয়ে গেল। করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে সুস্থের সংখ্যাও বেড়েছে। কিন্তু করোনার বাড়বৃদ্ধি ফের এতটাই বেশি যে সক্রিয়ের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। করোনা সক্রিয়ের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছে এদিন।

ভোটের বাংলায় দৈনিক করোনা সংক্রমণ বেড়ে ৮০০ পার

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮১২ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮৩ হাজার ২৭ জন। এদিন ৮১২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৮৩৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩২২। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮৩ হাজার ৮৩৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ৬০৮ জন। এদিন ৩৭৭ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৩৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৮ হাজার ৯০৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৪৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯০ লক্ষ ৮৬ হাজার ৫৩২ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০০৯৬১। এদিন টেস্টিং হয়েছে ২৪৪১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩২৪০১। এদিন ২৯৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৫৩১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৬ জন বেড়ে হয়েছে ৩৭৬৯২। হাওড়ায় আক্রান্ত ৩৬৫২৭। এদিন আক্রান্ত হয়েছেন ৬৫ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৩০০০২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+