করোনা দৈনিক সংক্রমণ বাংলায় ৪০০ ছুঁই ছুঁই, ভোটের মুখে উদ্বেগের ক্ষেত্র সেই কলকাতা

করোনা দৈনিক সংক্রমণ বাংলায় ৪০০ ছুঁই ছুঁই, ভোটের মুখে উদ্বেগের ক্ষেত্র সেই কলকাতা

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী আবার। ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। শুক্রবার সংক্রমণ বেড়ে চারশোর কাছে চলে গিয়েছে। আর ভোটের মরশুমে তাই করোনা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। কলকাতার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। উত্তর ২৪ পরগনাও কম যাচ্ছে না এবারও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৯ হাজার ৮২৬ জন। এদিন ৩৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ২০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯০৩। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮০ হাজার ২০৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ৩৮০ জন। এদিন ৮৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৬ হাজার ৫২৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৯ লক্ষ ৩৭ হাজার ৯৯০ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৯৩১১। এদিন টেস্টিং হয়েছে ২২৭৮৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩১১০৬। এদিন ১২৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৪৪৫৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২১ জন বেড়ে হয়েছে ৩৭৪৮৬। হাওড়ায় আক্রান্ত ৩৬২৩৩। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮ জন। হুগলিতে ১৮ জন বেড়ে আক্রান্ত ২৯৮৩২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+