দু’হাজারের গণ্ডি প্রায় ছুঁয়ে ফেলল করোনার দৈনিক সংক্রমণ, ক্রমেই ভয় বাড়ছে বাংলায়

বাংলার করোনা বাড়ছে ফের লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ প্রায় দু’হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলল। ফলে চতুর্থ ঢেউ কি ফের জাঁকিয়ে বসবে, এই ভয় তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে।

বাংলার করোনা বাড়ছে ফের লাফিয়ে লাফিয়ে। মঙ্গলবার করোনার দৈনিক সংক্রমণ প্রায় দু'হাজারের গণ্ডি ছুঁয়ে ফেলল। ফলে চতুর্থ ঢেউ কি ফের জাঁকিয়ে বসবে, এই ভয় তাড়া করে বেড়াচ্ছে বাংলাকে। বাংলায় করোনা সংক্রমণের পাশাপাশি সংক্রমণের হারও প্রতিদিন বেড়ে চলেছে। এদিন আবার বাড়ল মৃতের সংখ্যা।

দু’হাজারের গণ্ডি প্রায় ছুঁয়ে ফেলল করোনার দৈনিক সংক্রমণ

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯৭৩। গতদিনের তুলনায় এই সংখ্যাটা দেড়গুণেরও বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৩৭ হাজার ৫৯০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২২৮। এদিন বাংলায় তিনজনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৩৭ হাজার ৫৯০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২৫১৭ জন। দৈনিক আক্রান্ত ১৯৭৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৯২ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ৩ হাজার ৮৪৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৪ শতাংশ। আর এদিন করোনামুক্তের তিন গুণ সংক্রমণ হয়েছে।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৬ লক্ষ ১১ হাজার ৮৬৩। এদিন টেস্টিং হয়েছে ১২ হাজার ৩৮৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৫.৯৩ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে প্রায় ১৬ শতাংশ হয়ে গেল বাংলায়।

করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৯৯ হাজার ৬০৬ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৬ লক্ষ ৫০ হাজার ৯০৫ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৮২৫ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৩৮ লক্ষ ৮২ হাজার ৮৭০ জন।

কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ১২৫১৭ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ১২১০৮ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৪০৯ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে মাত্র ১৩৭৮ জন।

সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ১৯৭৩। গতকাল এই সংখ্যাটা ছিল ১১২২। গতকাল টেস্টিং হয়েছিল ৭ হাজার। সেই নিরিখে এদিন বাড়ল পরীক্ষা, বাড়ল সংক্রমণও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+