করোনা সক্রিয় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে, কলকাতা ফের ‘হটস্পট’

দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। মঙ্গলবার সংক্রমণ সামান্য বেড়েছে গতদিনের তুলনায়। ভোটের মরশুমে করোনা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। মঙ্গলবার সংক্রমণ সামান্য বেড়েছে গতদিনের তুলনায়। ভোটের মরশুমে করোনা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। করোনা সক্রিয়ের সংখ্যা তিন হাজারে নামার পরই চাকা অন্যদিকে ঘুরতে শুরু করেছে। মঙ্গলবারও দৈনিক সংক্রমণ করোনাজয়ীর সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে।

করোনা সক্রিয় বেড়েই চলেছে দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৮ হাজার ৫৯৮ জন। এদিন ২৫৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৮৫৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৯৭। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৮ হাজার ৮৫৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ১৫৮ জন। এদিন ১১ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৫ হাজার ৩৯৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৮ লক্ষ ৫৭ হাজার ৩৮৬ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৮৪১৫। এদিন টেস্টিং হয়েছে ১৭০৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৫৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩০৬৮৭। এদিন ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৪১১২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জন বেড়ে হয়েছে ৩৭৩৯৭। হাওড়ায় আক্রান্ত ৩৬১৪৬। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ১২ জন বেড়ে আক্রান্ত ২৯৭৭৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+