বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল, স্বস্তি সক্রিয়ের সংখ্যায়
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল, স্বস্তি সক্রিয়ের সংখ্যায়
করোনার দৈনিক সংক্রমণ হাজারের নিচে নেমেছে। সোমবারের পর মঙ্গলবারও নতুন আক্রান্তের সংখ্যা হাজারের নিচে। সোমবারের তুলনায় একটু বেড়েছে দৈনিক সংক্রমণ। টেস্ট একটু বাড়তেই সংক্রমণও বেড়েছে। তবে সক্রিয়ের সংখ্যাও কমেছে করোনামুক্তের সংখ্যা বেশি হওয়ায়। স্বস্তি দিয়ে দৈনিক মৃতের সংখ্যাও কমেছে রাজ্যে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৬২। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৩৪। এদিন মৃত্যু হয়েছে ১৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭ হাজার ২৪১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৭ হাজার ২৭৫ জন। এদিন ৬৭৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৯৬২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬২০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৭২ হাজার ১৩২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৭ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৫ লক্ষ ১৬ হাজার ৭৫১। ১২৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬১২৯৭। এদিন টেস্টিং হয়েছে ৪৬২৭৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ২.০৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৮৭১৭। এদিন ৫৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৬৮৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৫ জন বেড়ে হয়েছে ৯৪৯৩১। হাওড়ায় আক্রান্ত ৯৩৪৬৮। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮০৪৭৮ জন।












Click it and Unblock the Notifications