করোনার দৈনিক সংক্রমণ সাড়ে পাঁচশোর নিচে, মৃতের সংখ্যা ও সক্রিয়ের হারে স্বস্তি বাংলায়

করোনার দৈনিক সংক্রমণ সাড়ে পাঁচশোর নিচে, মৃতের সংখ্যা ও সক্রিয়ের হারে স্বস্তি বাংলায়

করোনার দৈনিক সংক্রমণ সাড়ে পাঁচশোর নিচেই রয়েছে। এদিন প্রায় ১০ হাজার টেস্টিং বাড়লেও করোনার সংক্রমণ বেড়েছে মাত্র ৪৫। বাংলাকে স্বস্তি দিয়ে এদিন মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। মাত্র ৬ জনের মৃত্যু হয়েছে বাংলায়। সাড়ে চার মাস পর বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা নেমেছে ১০ হাজারের নিচে। সেই ধারা অব্যাহত রেখে এদিনও সক্রিয় কমল প্রায় ১০০। তৃতীয় ঢেউ আসার আগে স্বস্তির খবর বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩১৮। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার-পাঁচদিন ধরে ৭০০-র উপরে ছিল। কিন্তু টেস্টিং ছিল ৪৫ হাজারের উপরে। বিগত দুদিন ধরে সংক্রমিত কমে ৫০০ থেকে ৫৫০-এর মধ্যে সীমাবদ্ধ। সোমবার টেস্টিং হয়েছিল ২৬ হাজার, এদিন তা বেড়ে ৩৬ হাজার হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৭৩৬ জন। এদিন ৯৬ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৪৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১১ হাজার ৫৫৮ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৫০ হাজার ৩৩। ১৩৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮২৭৭৮। এদিন টেস্টিং হয়েছে ৩৬৭৫২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৪৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১৬০১। এদিন ৩২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২০৬৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৩ জন বেড়ে হয়েছে ৯৬৯৩৭। হাওড়ায় আক্রান্ত ৯৫০৫০। এদিন আক্রান্ত হয়েছেন ১৬ জন। হুগলিতে ২৫ জন বেড়ে আক্রান্ত ৮২৩৭২ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। উত্তর ২৪ পরগনা, দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণও এদিন ৫০-এর উপরে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৭৭ জন সংক্রমিত হয়েছেন। দার্জিলিংয়ে ৬৪ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৬৩ জন সংক্রমিত। কলকাতার সংক্রমও এদিন ৫০-এর নিচে। সবথেকে কম সংক্রমণ এদিন মুর্শিদাবাদে ১ জন। ১০-এর নিচে সংক্রমণ ৭ জেলায়। ১০০ নিচে সক্রিয় পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+