করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে উদ্বেগ বাড়ছে বাংলায়, টানা চারদিন বাড়ল সক্রিয়ের সংখ্যা

দৈনিক করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। সোমবার একটু সংক্রমণ কমলেও টেস্টিংও হয়েছে অনেক কম। ভোটের মরশুমে করেনা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। করোনা সক্রিয়ের সংখ্যা তিন হাজারে নেমে এসেছিল।

দৈনিক করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। সোমবার একটু সংক্রমণ কমলেও টেস্টিংও হয়েছে অনেক কম। ভোটের মরশুমে করেনা নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। করোনা সক্রিয়ের সংখ্যা তিন হাজারে নেমে এসেছিল। তারপর দু-চারজন করে বাড়ছে প্রতিদিনই। সোমবারও দৈনিক সংক্রমণ করোনাজয়ীর সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে।

করোনার ঊর্ধ্বমুখী গ্রাফে উদ্বেগ বাড়ছে বাংলায়

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জন। এদিন ২৫১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৮ হাজার ৫৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২৯৫। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭৮ হাজার ৫৯৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩ হাজার ১৪৭ জন। এদিন ৩ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৪৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৬৫ হাজার ১৫৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮৮ লক্ষ ৪০ হাজার ৩৪৪ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯৮২২৬। এদিন টেস্টিং হয়েছে ১৩৩৭০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৫৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩০৫৯০। এদিন ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৪০৫০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জন বেড়ে হয়েছে ৩৭৩৮৪। হাওড়ায় আক্রান্ত ৩৬১২৩। এদিন আক্রান্ত হয়েছেন ১৫ জন। হুগলিতে ১০ জন বেড়ে আক্রান্ত ২৯৭৬৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+