করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৭৫০ পার, মৃতের সংখ্যা হ্রাসে স্বস্তি ফিরছে বাংলায়

করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ৭৫০ পার, মৃতের সংখ্যা হ্রাসে স্বস্তি ফিরছে বাংলায়

করোনার দৈনিক সংক্রমণ বেড়ে ফের ৭৫০ পেরিয়ে গেল বাংলায়। তবে মৃতের সংখ্যা হ্রাসে স্বস্তি ফিরছে ক্রমশ। শুক্রবার টেস্টিং হয়েছে ৪৭ হাজারেরও বেশি। তার প্রেক্ষিতে করোনার সংক্রমণ বেড়ে ৭৫০ গণ্ডি টপকে গিয়েছে। বাংলাকে স্বস্তি দিয়ে এদিন মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। মাত্র ৯ জনের মৃত্যু হয়েছে বাংলায়। বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যাও নেমে এসেছে প্রায় সাড়ে ৯ হাজারে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৫৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪১ হাজার ৭৪৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩৪৬। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার-পাঁচদিন ধরে ৭০০-র নিচে ছিল। এমনকী সংক্রমিত কমে ৫০০-য় নেমে গিয়েছিল। এদিন টেস্টিং বেড়ে ৪৭ হাজার হতেই সংক্রমণ বেড়ে ৭৫৮।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪১ হাজার ৭৪৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ৬৩৫ জন। এদিন ১৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৫৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৬৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৩ হাজার ৭৬৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৮৬ হাজার ৫৪৫। ১৩৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৪২৯৪। এদিন টেস্টিং হয়েছে ৪৭২৬২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১১৮৬৪। এদিন ৮৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২০৯১৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৬ জন বেড়ে হয়েছে ৯৭১৪১। হাওড়ায় আক্রান্ত ৯৫১৬১। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন। হুগলিতে ৩৭ জন বেড়ে আক্রান্ত ৮২৫১৫ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

সোমবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। উত্তর ২৪ পরগনা, কলকাত ও দক্ষিণ ২৪ পরগনার করোনা সংক্রমণ এদিন ৫০-এর উপরে। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি ৮৯ জন সংক্রমিত হয়েছেন। কলকাতায় ৮৮ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮৬ জন সংক্রমিত হয়েছেন। সবথেকে কম সংক্রমণ ৩ জন চার জেলায়-পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে। এই চার জেলায় ১০০ নিচে সক্রিয়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+