বাংলায় দৈনিক করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত অব্যাহত, সক্রিয়ের সংখ্যা প্রায় ৯ হাজার
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ভোটের বা্ংলায়। শুক্রবারই এক লাফে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছিল ১৭০০-র গণ্ডি। শনিবারও ১৭০০-র উপর করোনা সংক্রমিত হয়েছে বাংলায়।
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ভোটের বা্ংলায়। শুক্রবারই এক লাফে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছিল ১৭০০-র গণ্ডি। শনিবারও ১৭০০-র উপর করোনা সংক্রমিত হয়েছে বাংলায়। এপ্রিলের শুরু থেকেই উদ্বেগের ছবি ধরা পড়ছে। দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা। সক্রিয়ের সংখ্যাও বেড়ে প্রায় ৯ হাজার বাংলায়।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২ জন। এদিন ১৭৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯১ হাজার ৬৫৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩৪০। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৯১ হাজার ৬৫৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৮৪৪ জন। এদিন ১১৫২ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৭৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৭৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৭২ হাজার ৪৭৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৭৬ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯২ লক্ষ ৫১ হাজার ৪৬৫ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০২৭৯৪। এদিন টেস্টিং হয়েছে ২৬১১৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩৫০০৩। এদিন ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৭০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯২ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১৫ জন বেড়ে হয়েছে ৩৮১৯১। হাওড়ায় আক্রান্ত ৩৭২০৭। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। হুগলিতে ৭৬ জন বেড়ে আক্রান্ত ৩০৩৪৪ জন।












Click it and Unblock the Notifications