বাংলার করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী পুজোর আগে, টানা চারদিন পৌনে ৮০০-র উপরে সংক্রমণ

বাংলার করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী পুজোর মুখে। টানা চারদিন ধরে পৌনে ৮০০-র উপরে সংক্রমণ হচ্ছে বাংলায়। ফলে পুজোর কটা দিন বাংলাকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে।

বাংলার করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী পুজোর মুখে। টানা চারদিন ধরে পৌনে ৮০০-র উপরে সংক্রমণ হচ্ছে বাংলায়। ফলে পুজোর কটা দিন বাংলাকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। বাংলার দৈনিক করোনা সংক্রমণ যে শুধু বে়ড়েছে তা নয়, সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। এ সপ্তাহের প্রথম দিন থেকেই সংক্রমিতের হার ২-এর উপরে। মাঝে শুধু মঙ্গলবার একটু কমেছিল সংক্রমণ হার। করোনা সক্রিয়ের সংখ্যা বেশ কয়েকদিন পর ফের বাড়তে শুরু করেছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৮৯৪। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২.১৩ হয়েছে। এদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় সংক্রমণের হার বেড়ে ফের ২-এর উপরে উঠল।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৬৩৪ জন। এদিন ৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭৭৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৫৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৯ হাজার ০৪৯ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ ৭১ হাজার ৯৬১। ১৪৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৫২৪৪। এদিন টেস্টিং হয়েছে ৩৬৪২৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.১৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৭৮৫২। এদিন ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২৬৪১৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৪ জন বেড়ে হয়েছে ৯৯৬০৪। হাওড়ায় আক্রান্ত ৯৭৩৬৭। এদিন আক্রান্ত হয়েছেন ৬৯ জন। হুগলিতে ৫৪ জন বেড়ে আক্রান্ত ৮৪৮৬৩ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শনিবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে সংক্রমণ কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। ৫০-এর উপরে করোনা সংক্রমণ হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়। বাকি সব জেলায় ৫০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন পুরুলিয়ায়। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৮ জেলায় সক্রিয় ৫০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ২৩ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+