করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্যু, রাজ্যে সব থেকে বেশি সংক্রমণ কলকাতায়
করোনায় আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্য, রাজ্যে সব থেকে বেশি সংক্রমণ কলকাতায়
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আরও কমল। এদিন কেরোনা আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৮০১। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৯৪%, সেখানে রবিবার সুস্থতার হার ৯৭.৯৫%। এদিন সুস্থ হয়েছেন ১০১২ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮০১। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৮ হাজার ১৮১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৯৯। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৮।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৮ হাজার ১৮১ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৩ হাজার ১১১ জন। এদিন ২২২ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০১২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৭ হাজার ০৭১ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৩৮ হাজার ১৭২। গত বেশ কিছুদিন ধরেই ১২৬টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৫১,৩১৬ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫৬ শতাংশ (শনিবার যা ছিল ১.৫৮ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৬৮, ২০২ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৭:৫৩।

সংক্রমণ বেশি কলকাতায়
আক্রান্তের সংখ্যা কলকাতায় সব থেকে বেশি (৯২)। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (৭৫)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৯, ৬৫৭। এদিন কলকাতায় করোনা মুক্ত রয়েছেন ৯৪ জন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ৪১ জন।












Click it and Unblock the Notifications