করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্যু! সর্বোচ্চ আক্রান্ত উঃ ২৪ পরগনায়, ১৬ জেলা মৃত্যুহীন
করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্যু! সর্বোচ্চ আক্রান্ত উঃ ২৪ পরগনায়, ১৬ জেলা মৃত্যুহীন
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেশ কিছথুটা কম।। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০১ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.০৯%। এদিন সুস্থ হয়েছেন ৮২৭ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০১। মঙ্গলবার যা ছিল ৭৬৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৮ হাজার ৭২০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১৪৯। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ৮।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৮ হাজার ৭২০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৯৭৪ জন। এদিন ১৩৯ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮২৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৯ হাজার ৫৯৭ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬০(৭৫)। উত্তর ২৪ পরগনায় ৯৩ (৮৯) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৭৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৬৮।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১০, ৫১৯। শনিবারের মতো রবিবারেও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৪, ৮১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৩৪ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ১৮ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,১৯, ২৬৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৩, ৪২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৭৮ জন। গত দিনের থেকে সংখ্যাটা ১ বেশি।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৬ (১৫), কোচবিহারে ৩৭ (৩৫) , দার্জিলিং ৬৪ (৬৫), কালিম্পং ২৯ (৩০) , জলপাইগুড়ি ৪৪ (৬১), উত্তর দিনাজপুরে ১০ (১৪), দক্ষিণ দিনাজপুরে ১০ (৫), মালদহ ৬ (২), মুর্শিদাবাদ ৪ (৪), নদিয়া ৪৯ (৪৯), বীরভূম ৫ (১২), পুরুলিয়া ৭ (১২), বাঁকুড়ায় ২০ (৩০), ঝাড়গ্রাম ২২ (১৭), পশ্চিম মেদিনীপুর ৩২ (৩৩), পূর্ব মেদিনীপুর ৪২ (৪৩), পূর্ব বর্ধমান ২১ (১৯), পশ্চিম বর্ধমান ১৩ (২৪), হাওড়া ৩৫ (৩৭), হুগলিতে ৪৩ (৪৫), উত্তর ২৪ পরগনায় ৯৩ (৮৯), দক্ষিণ ২৪ পরগনায় ৪৬ ( ৫৩) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা( ৯৩)। দুনম্বরে রয়েছে দার্জিলিং(৬৪)। আর তিন নম্বরে নদিয়া (৪৯) ।

১৬ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে দার্জিলিং ও উত্তর ২৪ পরগনায়। তারপরেই রয়েছে হাওড়া ও পূর্ব মেদিনীপুর (২ জন করে)। এছাড়াও কলকাতা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৭ লক্ষ ৭৪ হাজার ০৯১। ১৩১ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৩, ৬১৭ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৬১ শতাংশ (শনিবার যা ছিল ১. ৮২ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৭৫, ২৬৮ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৫:৫৫।

১ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৭১, ৫৯৫ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ৯৩, ৪০৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮,১৮৬ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ২,৯৩, ৩৬, ৩৫৫ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২,৯৩, ৩৬, ৩৫৫ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,০৭, ৬৮, ৮৪১ জন। রাজ্যে যে সংখ্যায় ভ্যাকসিন পাঠানো হয়েছে, তার থেকে বেশি সংখ্যায় ভ্যাকসিন দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications