পর পর তিনদিন রাজ্যে করোনা আক্রান্ত ৯০০-র নিচে, শতাংশের নিরিখে মৃত্যু নিয়ে উদ্বেগ

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আরও কমল। এদিন নিয়ে পরপর তিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ কম। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৮৮%, সেখানে বুধবার স

বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আরও কমল। এদিন নিয়ে পরপর তিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯০০ কম। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। মঙ্গলবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৮৮%, সেখানে বুধবার সুস্থতার হার ৯৭.৯৬%। যদিও শতাংশের নিরিখে প্রাণহানি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসক থেকে প্রশাসন, সবাইকেই।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৩১। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার ৮৪৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯৫৮। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৪।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৩ হাজার ৮৪৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৯৮৪ জন। এদিন ৩৪৪ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১৬১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮২ হাজার ৯০৩ জন।

 রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ১৭ হাজার ৫০১। এই মুহূর্তে ১২৬টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৫৫,৫৭১ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৫০ শতাংশ (মঙ্গলবার যা ছিল ১.৮৪ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৬৫, ৭৫০ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪২:৫৮।

 সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়

সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়

আক্রান্তের হার উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি (৯৬)। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (৮৩)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৯, ৩৫০। এদিন ৭৮ জন আক্রান্ত হয়েছেন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬ ও ৪০ জন।

শতাংশের নিরিখে মৃত্যু নিয়ে উদ্বেগ

শতাংশের নিরিখে মৃত্যু নিয়ে উদ্বেগ

তবে শতাংশের নিরিখে মৃত্যু নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরা। এদিন ফ্যাটালিটি রেট ১.১৯%। অথচ আগের বুধবার তা ছিল ১.১৮%। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২ এবং মৃত্যু হয়েছিল ১৬ জনের।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+