রাজ্যে কমছে পজিটিভিটি রেট! করোনায় বাড়ছে সুস্থতার হার, মৃত্যু কমাতেও স্বস্তি
রাজ্যে কমছে করোনায় পজিটিভিটি রেট, মৃত্যু কমাতেও স্বস্তি
রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা কমলেও, তা খুব একটা আশাব্যঞ্জক নয়। যদিও সেই আক্রান্তের সংখ্যা গত বেশ কয়েকদিন ধরে ১ হাজারের নিচে রয়েছে। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৯৭। রবিবার তা হয়েছে ৯২৪। তবে সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.৮০%, রবিবার সেখানে সুস্থতার হার ৯৭.৮৩%।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯২৪। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১২ হাজার ১২৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯১৬। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। শনিবার এই সংখ্যাটা ছিল ১৭।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১২ হাজার ১২৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৪ হাজার ৯০১ জন। এদিন ৪০৩ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩১৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৭৯ হাজার ৩১২ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৭ লক্ষ ৬৯ হাজার ৭৩৪। ১২৬টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৫২,০৪৬ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৭৮ শতাংশ (শনিবার যা ছিল ১.৯০ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৬৪, ১০৮ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৩:৫৭।

সংক্রমণ বেশি উত্তর ২৪ পরগনায়
আক্রান্তের হার উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি (৯৪)। তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর (৮৭) এবং দার্জিলিং (৮০)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,০৯, ১৩০। এদিন ৮২ জন আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০ ও ৪৮ জন।












Click it and Unblock the Notifications