করোনার পরীক্ষা বাড়লেও বাংলায় কমল দৈনিক সংক্রমণ, সক্রিয়ের সংখ্যাহ্রাস সামান্যই

করোনার পরীক্ষা বাড়লেও বাংলায় কমল দৈনিক সংক্রমণ, সক্রিয়ের সংখ্যাহ্রাস সামান্যই

করোনার পরীক্ষা বাড়লেও বাংলায় কমল দৈনিক সংক্রমণ। তবে সুস্থতার সংখ্যার সঙ্গে সংক্রমণের ফারাক কম হওয়ায় সক্রিয়ের সংখ্যা কমল সামান্যই। করোনার পরীক্ষা বাড়লেও বাংলায় সংক্রমণ ফের নিম্নমুখী হয়েছে! এদিন বাংলায় করোনার জেরে দৈনিক মৃতের সংখ্যা কমে হয়েছে ৮। কলকাতার সংক্রমণ ফের উদ্বেগে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৩। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৬ হাজার ২৩৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪১০। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা এদিন বেড়ে ৭০০-র গণ্ডি টপকালেও সংক্রমণে হার নিয়ন্ত্রণেই। এদিন টেস্টিং বাড়লেও করোনা কমেছে। মাস খানেকেরও বেশি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৪৬ হাজার ২৩৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৯ হাজার ১৪৩ জন। এদিন ২৪ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৭০৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭১৯ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ১৮ হাজার ৬৮৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬৮ লক্ষ ৫৮ হাজার ২৬৫। ১৩৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৮৭৩১৪। এদিন টেস্টিং হয়েছে ৪৩৪৪৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬২ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১২৪৯৯। এদিন ১১২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২১৫০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে হয়েছে ৯৭৫০৫। হাওড়ায় আক্রান্ত ৯৫৪৪৯। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৪৮ জন বেড়ে আক্রান্ত ৮২৭৯০ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিনে ৫০-এর উপরে করোনা সংক্রমণ বাংলার ৩ জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে ৫০ বা তার বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। তার মধ্য কলকাতায় ১০০ ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা প্রায় ১০০-র দোরগোড়ায়। আর দার্জিলিংয়ে ৫৭। সবথেকে কম সংক্রমণ ১ জন উত্তর দিনাজপুরে। ৬ জেলায় ১০০ নিচে সক্রিয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+