করোনায় দৈনিক সংক্রমণ নিম্নমুখী টেস্ট কম হওয়ায়! একনজরে বাংলার পরিসংখ্যান
করোনার দৈনিক সংক্রমণ ফের একধাক্কায় অনেকটাই কমল। অবশ্য শনিবার টেস্টও অনেক কম হওয়ায়। তবে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়েছে বাংলায়।
করোনার দৈনিক সংক্রমণ ফের একধাক্কায় অনেকটাই কমল। অবশ্য শনিবার টেস্টও অনেক কম হওয়ায়। তবে করোনা সংক্রমণ নিম্নমুখী হয়েছে বাংলায়। সেইসঙ্গে করোনায় স্বস্তি বাড়িয়ে বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪ হাজারে। সুস্থতার হার বেড়ে সাড়ে ৯৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। করোনা মৃতের সংখ্যাতেও একটু রাশ টানা সম্ভব হয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৪৪ হাজার ৭৫৫ জন। এদিন ১২৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫৬৯। এদিন মৃত্যু হয়েছে ৩৩ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৪৬ হাজার ৮ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৪ হাজার ১০৮ জন। এদিন ৬৪১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৮৬১ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ২২ হাজার ৩৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৫.৬৬ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৯ লক্ষ ২৭ হাজার ৬০৮ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৬৯৭৩। এদিন টেস্টিং হয়েছে ৩০৬৪১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৮৮ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২১৯২২। এদিন ২৬২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৫১৯৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৭০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬৯ জন বেড়ে হয়েছে ৩৫৭৩০। হাওড়ায় আক্রান্ত ৩৪২৬২। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯ জন। হুগলিতে ৭২ জন বেড়ে আক্রান্ত ২৮১৭৫ জন।












Click it and Unblock the Notifications