বাংলায় করোনার দৈনিক সংক্রমণ তিন মাস পর হাজারের নিচে, সক্রিয় ১৮ হাজারেরও কম
বাংলায় করোনার দৈনিক সংক্রমণ তিন মাস পর হাজারের নিচে, সক্রিয় ১৮ হাজারেরও কম
করোনার দৈনিক সংক্রমণ তিন মাস পর হাজারের নিচে নামল। সক্রিয়ের সংখ্যাও তালমিলিয়ে কমছে। সোমবারের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় আর ১৮ হাজারের কম করোনা সক্রিয়ের সংখ্যা। স্বস্তি দিয়ে দৈনিক মৃতের সংখ্যাও কমে ২০-র নিচে নেমেছে। বাড়ছে সুস্থতার হার ও করোনাজয়ীর সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৮৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮১৭। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৭ হাজার ৯৫০ জন। এদিন ৮৩০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৬৯৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৩ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার ৪৭২। ১২৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬০৭৮৩। এদিন টেস্টিং হয়েছে ৪০৩৮৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ২.১৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৮৬৫৮। এদিন ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৬৭৯৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৪ জন বেড়ে হয়েছে ৯৪৮৭৬। হাওড়ায় আক্রান্ত ৯৩৪৩৩। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮০৪২৯ জন।












Click it and Unblock the Notifications