করোনায় স্বস্তি ফিরছে বাংলায়, দৈনিক সংক্রমণ কমে ৬ হাজারের নিচে, সক্রিয় ২৬ হাজার

করোনায় স্বস্তি ফিরছে বাংলায়, দৈনিক সংক্রমণ কমে ৬ হাজারের নিচে, সক্রিয় ২৬ হাজার

করোনায় স্বস্তি ফিরছে। বাংলায় দৈনিক সংক্রমণ কমে ৬ হাজারের নিচে নেমে গেল। সক্রিয়ের সংখ্যাও কমে ২৬ হাজারে দাঁড়িয়েছে। করোনায় দৈনিক সংক্রমণের থেকে সুস্থের সংখ্যা দ্বিগুণেরও বেশি। তবে করোনায় মৃতের সংখ্যা এখনও ১০০-র উপরে। করোনা সুস্থতার হর বেড়ে হয়েছে প্রায় ৯৭ শতাংশ।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৮৮৭। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ২৬ হাজার ১৩২ জন। এদিন ৫৮৮৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩২ হাজার ১৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৩৬২। এদিন মৃত্যু হয়েছে ১০৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৩২ হাজার ১৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৬ হাজার ৮৮৬ জন। এদিন ৮৫৬৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪৩৫২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৩ লক্ষ ৮৮ হাজার ৭৭১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.৯৮ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২৯ লক্ষ ১৯ হাজার ৭৮৭। ১১৯টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৩৫৫৩। এদিন টেস্টিং হয়েছে ৬০১০৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১১.০৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০১৪৪৪। এদিন ৬১০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩০৫৮০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৮১ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩৬ জন বেড়ে হয়েছে ৯০১৬৩। হাওড়ায় আক্রান্ত ৮৮৮৫১। এদিন আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। হুগলিতে ৪৫১ জন বেড়ে আক্রান্ত ৭৫৯২১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+