বাংলায় করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিনমাস পর ৭০০-র নিচে, সক্রিয় কমে ১৩ হাজার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিনমাস পর ৭০০-র নিচে, সক্রিয় কমে ১৩ হাজার

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ সাড়ে তিনমাস পর ৭০০-র নিচে নামল। ৩০ মার্চ শেষবার ৭০০-র নিতে নেমেছিল দৈনিক সংক্রমণ। সোমবারের করোনা বুলেটিন অনুয়ায়ী দৈনিক সংক্রমণ কমে হল ৬৬৬। এইসঙ্গে বাংলায় করোনার সক্রিয় কমে ১৩ হাজারের নিচে নামল। তবে এদিন করোনা টেস্টিংও কম হয়েছে অপেক্ষাকৃত।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৬৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০১১। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৮ হাজার ৮৪৭ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১২ হাজার ৭৫৯ জন। এদিন ৩৫২ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৬৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১০০৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৯৭ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৭৮ হাজার ৫৬৩। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৮৬৫১। এদিন টেস্টিং হয়েছে ৪০৩৯১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৬৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯৭১০। এদিন ৫৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৮০৭৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে হয়েছে ৯৫৪৯২। হাওড়ায় আক্রান্ত ৯৪০৩৬। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৩৪ জন বেড়ে আক্রান্ত ৮১১৭৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+