করোনার দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে, বাংলায় সক্রিয় কমে সাড়ে ১৪ হাজার

করোনার দৈনিক সংক্রমণ ৯০০-র নিচে, বাংলায় সক্রিয় কমে সাড়ে ১৪ হাজার

করোনার দৈনিক সংক্রমণ আরও কমে ৯০০-র নিচে নামল। সেইসঙ্গে বাংলায় সক্রিয়ের সংখ্যাও কমে হল সাড়ে ১৪ হাজার। সক্রিয়ের হারও কমে ১.৯৫ শতাংশ হয়েছে। আর দৈনিক মৃতের সংখ্যা নেমে এসেছে ১১-য়। এই পরিসংখ্যান অনেকটাই স্বস্তি ফিরিয়েছে বাংলার। সোমবার বাংলায় টিকাকরণ হয়েছে ৮৮ হাজার ৩৯১ জনের।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৮৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১৩ হাজার ১৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯২৭। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৩ হাজার ১৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৪ হাজার ৫৩১ জন। এদিন ৩৭০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২৪৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৮০ হাজার ৫৫৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৮৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ১৫ হাজার ২১। ১২৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৬৪৬১১। এদিন টেস্টিং হয়েছে ৪৫২৮৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৯৫ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৯১৯৫। এদিন ৬৫ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১৭৪৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৯ জন বেড়ে হয়েছে ৯৫২০১। হাওড়ায় আক্রান্ত ৯৩৭৬৬। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। হুগলিতে ৬৮ জন বেড়ে আক্রান্ত ৮০৮৭৭ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+